আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে নিউইয়র্কের ব্রুকলিন ও ব্রঙ্কসে বিক্ষোভ সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ (২১) হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশীরা। নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত এলাকার অন্যতম ব্রুকলিনে গত ১৩ অক্টোবর এবং ব্রঙ্কসের পার্কচেষ্টার ১৪ অক্টোবর বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ‘বাংলাদেশী আমেরিকান প্রগ্রেসিভ ফোরাম (বাপফ)।
বিক্ষোভ সমাবেশে মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাদের বিচারের দাবি করে বক্তারা বলেছেন, ‘আবরার হত্যার পেছনে ছাত্রলীগের অতিমাত্রায় ভারতপ্রেম প্রেরণা জুগিয়েছে। দেশপ্রেমিক আবরারের ভারতবিদ্বেষী স্ট্যাটাস দেয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’ ফ্যাসিবাদি এ আচরণের কড়া মাশুল দিতে হবে এমন হুশিয়ার করে তারা বলেন, জালেমের ক্ষমতা চিরদিন টিকে থাকে না। মাজলুমানের এই হাহাকার ক্ষমতার মসনদকে ভেঙে চুরমার করে দিবে ইনশাআল্লাহ।
বক্তারা আরো বলেন, মুখে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে ক্ষমতাসীন আওয়ামী সরকার জাতির সাথে প্রতারণা করছে। ক্ষমতা কুক্ষিগত রাখতে একদিকে তারা দেশের অভ্যন্তরে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে। অপরদিকে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক দেশবিরোধী চুক্তি করে যাচ্ছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকীর মুখে। ভারতের সাথে দেশের স্বার্থ চুক্তির বিরোধিতা করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় সরকার দলীয় সন্ত্রাসীরা বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে।” সত্যিই এটা লজ্জার বিষয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বাংলাদেশ গড়বে, পৃথিবী গড়বে তাদের জীবন আজ বিপর্যয়ের মুখে। ছাত্রলীগ সন্ত্রাসীরা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আজ সন্ত্রাসের কেন্দ্রে পরিণত করেছে। অবিলম্বে আববার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবী জানান তারা।
ব্রুকলিনে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা প্রফেসর নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শিক্ষাবিদ আবুসামীহাহ সিরাজুল ইসলাম, কমিউনিটি লিডার নূরুল আনোয়ার, মাওলানা সিহাব উদ্দিন, যুক্তরাষ্ট্র জাগপার সভাপতি এএইচ এম রহমত উল্যাহ ভূঁইয়া প্রমুখ।
ব্রঙ্কসে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রাশেদুজ্জামান রাশেদ, নূরুস সামাদ চৌধুরী, হাফিজ জাকির, নাজিমুদ্দিন, শাহ জালাল, আফজালুর রহমান মুন, রেজাউল করীম, মাহমুদুল হাসান প্রমুখ। উভয় সমাবেশে আবরার ফাহাদ এর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK