Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: October 10, 2019 | 12:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের প্রতিবাদ ও ঘাতকদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন হলো নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। একইসাথে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথাও বলেছেন ক্ষুব্ধ প্রবাসীরা।

৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচির নেতৃত্ব দেয় কুষ্টিয়া জেলা সমিতি। সংগঠনের সভাপতি আবু মুসা সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের পরিচালনায় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ রাশেদুল আলম, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ সভাপতি আব্দুল মমিন বিশ্বাস, সহ সভাপতি কাজী পারভেজ বাবু, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আম্বিয়া অন্তরা, ক্রিড়া সম্পাদক আবদুল্লাহ যুবায়ের প্রমুখ। কর্মসূচিতে সকলের বক্তব্য ছিল দ্রুত আইনের আওতায় এনে অপরাধীদের বিচার করা, ভিসি ও প্রভোস্টের অপসারণ সহ তারাও এই হত্যার সাথে জড়িত কিনা তা তদন্ত করে দেখা।

‘আবরার হত্যাকান্ডে ক্ষুব্ধ গোটা কমিউনিটি। তবে এজন্যে ছাত্রলীগকে সামগ্রিক অর্থে দায়ী করা উচিত হবে না। গুটিকতক সংগঠকের কারণে ঐতিহ্যবাহি একটি ছাত্র সংগঠনকে অপবাদ দেয়া সমীচিন নয়’-মন্তব্য করেছেন সাধারণ প্রবাসীরা। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলেই এহেন বর্বরতা কমবে বলেও প্রাক্তন ছাত্ররা অভিমত পোষণ করেছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV