Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আবিষ্কৃত হচ্ছে কুমেরু সাগরের নিচের অচেনা প্রাণিজগত

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: July 14, 2013 | 3:18 PM

 

ডেস্ক : বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি সত্ত্বেও সাগরের নিচের জগতের অনেকটাই এখনো অজানা। জার্মান এক অভিযানের আওতায় কুমেরু সাগরে অনেক নতুন উদ্ভিদ ও প্রাণী আবিষ্কৃত হয়েছে। অ্যান্টার্কটিক বা কুমেরু সাগর সম্পর্কে বিজ্ঞানীদের আজও অনেক কিছুই জানা নেই। গবেষণার জন্য প্রতিটি অভিযানে সেই অজ্ঞাত অন্ধকারে আরো কিছু আলোর রশ্মি এসে পড়ে। সাগরের পানিতে ছয় কিলোমিটার গভীরে বড় বড় গ্রিপার আর জাল ব্যবহার করে এমন অনেক কিছু আবিষ্কার করা যায়, যা আগে কোনো মানুষ দেখেনি। মরিন বায়োলজিস্ট আঙ্গেলিকা ব্রান্ট জার্মান গবেষণা জাহাজ পোলারস্ট্যার্ন-এ চড়ে দক্ষিণ মেরুতে আসেন। ডাইভিং রোবোটগুলো সাগরের অতল থেকে কী মণিমাণিক্য তুলে এনেছে সেটা দেখাই তার জন্য সবচেয়ে চাঞ্চল্যকর মুহূর্ত। মাছ, স্পাইডার ক্র্যাব জাতীয় কাঁকড়া, জায়ান্ট আইসোপডস আর স্কুইড, যদিও তাদের অধিকাংশই গভীর পানি থেকে ওপরে আসার ধকল সহ্য করতে পারে না। সমুদ্রের নিচের অজানা জগত আঙ্গেলিকা ব্রান্ট-এর গবেষণার বিষয় হল মাইক্রো-অরগ্যানিজম বা অণুজীব, যেমন অস্ট্রাকড আর ব্রিশল ওয়র্ম। তবে তার আসল কাজ শুরু হয় হামবুর্গ জুওলজিকাল ইনস্টিটিউটে। প্রফেসর ব্রান্ট বলেন, একটা স্যাম্পল খোলার সময় দারুণ লাগে। টেস্ট টিউব থেকে যে কী বেরোবে, তা তো আর আগে থেকে জানা থাকে না। স্যাম্পল-এ যে সব ধরনের জীব পাওয়া যায়, বিশেষ করে কুমেরু সাগরের গভীর অংশ থেকে, তা চমকে দেওয়ার মতো। অন্যান্য বড় বা ছোট প্রাণীদের সাথে তাদের সম্পর্ক কোনোদিন অনুসন্ধান করে দেখাই হয়নি। ‘অনুসন্ধান করার মূল যন্ত্র হল ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, যা মানুষের চোখে অদৃশ্য অণুজীবকে পাঁচ লাখগুণ বড় করে দেখায়, যেমন এই ডায়াটোম অ্যালজি। এক মিলিমিটারের ১৮,০০০ ভাগ ছোট অংশও দেখা যায়। গত কয়েক বছরে অধ্যাপক ব্রান্ট ও তার সহকর্মীরা প্রায় ৭০০ নতুন প্রজাতি আবিষ্কার করেছেন এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। এখনো জানা যায়নি গভীর সমুদ্রের সব রহস্যপ্রফেসর ব্রান্ট বলেন, একটা নতুন প্রজাতি খুঁজে পেলে, তা সঠিকভাবে নথিবদ্ধ করতে হবে। তার মানে, ড্রয়িং করতে হবে। হাত-পা, মুখ সব আলাদা করে কেটে আলাদা করে নথিবদ্ধ করতে হবে। ড্রয়িং-এর সাথে বর্ণনাও থাকা চাই। তার জন্য একটা কোড আছে, আন্তর্জাতিকভাবে প্রচলিত একটা নামকরণের পদ্ধতি, যা অনুযায়ী নতুন প্রজাতির নামকরণ করতে হবে। এছাড়া কী ধরনের বৈজ্ঞানিক সংগ্রহে নমুনাটা রাখতে হবে, তাও বলে দেওয়া আছে। ‘ডলিকিসকাস স্পিনেজাসেটোসুস হল একটি অণুজীবের নাম, যা আঙ্গেলিকা ব্রান্ট আবিষ্কার করেছেন। কুমেরু সাগরের খাদ্য-শৃঙ্খলে এই ক্ষুদ্র প্রাণীটিরও একটি গুরুত্বপূর্ণ স্থান আছে। এই ধরনের ক্ষুদ্র প্রাণীরাই এই চিরতুষারের দেশে জীবনকে সম্ভব করে তুলেছে। কুমেরুবৃত্তের পরিবেশ প্রণালী এখনও নানা রহস্যে ভরা। আঙ্গেলিকা ব্রান্ট’র মতো বিজ্ঞানীরা অস্ট্রাকডের পর অস্ট্রাকড অনুসন্ধান করে সেই অবগুণ্ঠন খোলার চেষ্টা করেছেন। হামবুর্গের জুওলজিকাল সংগ্রহশালার সংগ্রহ বিশ্ববিখ্যাত। লাল লেবেল লাগানো থাকলে তার অর্থ, প্রজাতিটি সদ্য আবিষ্কৃত হয়েছে। ভবিষ্যতে আরো প্রজাতি আবিষ্কৃত হবে বলে ধরে নেওয়া যায়। সূত্র : ইন্টারনেট ওয়েবসাইট। ইনকিলাব
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV