আবেদনের ১৫ দিনের মধ্যে পাসপোর্ট না হলে কারণ জানাতে হবে আবেদনকারীকে : বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আবেদনের ১৫ দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ সময়সীমার মধ্যে পাসপোর্ট না দিতে পারলে, এর কারণ জানাতে হবে আবেদনকারীকে। গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশে এ কথা বলা হয়। জাতীয় সংসদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশগ্রহণ করেন। বৈঠকে পাসপোর্ট ইস্যুতে দেরি হওয়ার কারণ নিয়ে আলোচনা হয়। এছাড়া পাসপোর্ট ইস্যুতে ১৫ দিনের বেশি হলে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এমনকি যথাসময়ে পাসপোর্ট ইস্যু করতে না পারলে এর যথাযথ কারণ সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা চালু করার সুপারিশ করা হয়। এবিষয়ে পার্সপোর্ট অফিসের সূত্র বলছে, প্রবাসীদের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রনালয় আর পুলিশের দায়িত্ব বেশি। আমরা শুধু পাসপোর্ট টাই দিতে পারি। তাদের দাবি, পার্সপোর্ট অফিসের বুকলেট সংকট, মেশিন নস্ট থাকায় ডিলে হয়। আর সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয়। এছাড়া কর্মকর্তাদের কাজের ক্ষেত্রে কোন বিড়ম্বনা নেই।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests