‘আমাদের সময়’ হারালেন নাঈমুল ইসলাম খান

এস এম বকস কল্লোলকে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার প্রকাশক ঘোষণার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে করা রিট খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কল্লোলের পত্রিকা প্রকাশের বিষয়ে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ নাঈমুল ইসলামের রিটটি খারিজ (রুল ডিসচার্জ) করে এ রায় দেন। রায়ের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কৌঁসুলি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন-১৯৭৩ অনুসারে এস এম বকস কল্লোলের প্রকাশনা বৈধ বলেছেন আদালত। নাঈমুল ইসলাম প্রকাশক হিসেবে পদত্যাগ করে আবার তা প্রত্যাহার করেছেন, তা বিবেচনার অবকাশ নেই। আর রিটকারীর আইনজীবী আখতার ইমাম বলেন, আদালত রুল ডিসচার্জ করে রায় দিয়েছেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর মক্কেলের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এস এম বকস কল্লোল বলেন, ‘হাইকোর্টের রায়ের পর আমাদের সময় প্রকাশনায় আর কোনো বাধা রইল না। আশা করছি আগামীকাল আমরা পত্রিকা বের করতে পারব।’ আর পত্রিকাটির প্রতিষ্ঠাতা প্রকাশক নাঈমুল ইসলাম খান এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘পত্রিকাটির প্রকাশক পরিবর্তন বিষয়ে হাইকোর্টের রায়ে আমি অত্যন্ত হতাশ। আমার মনে হয়েছে সমস্যার গুরুত্ব ও গভীরতা উপস্থাপন ও উপলব্ধিতে আমরা সবাই ব্যর্থ হয়েছি। তাই আমি সুবিচার পাইনি। তবে অধিকার প্রতিষ্ঠার এই আইনি লড়াই অব্যাহত থাকবে।’ আদালতে বকস কল্লোলের পক্ষে আইনজীবী রফিক-উল-হক, রমজান আলী সিকদার ও আহসানুল করিম মামলা পরিচালনা করেন। নাঈমুল ইসলাম খানের পক্ষে আখতার ইমাম ছাড়াও ছিলেন আইনজীবী রাশনা ইমাম ও রেশাদ ইমাম। আদালত সূত্রে জানা গেছে, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশে গত বছরের ২৮ সেপ্টেম্বর এস এম বকস কল্লোলকে প্রকাশক হিসেবে ঘোষণা দেওয়া হয়। বাদ পড়েন নাঈমুল ইসলাম খান। জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নাঈমুল ইসলাম খান রিট করেন। গত ১৬ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন ও প্রকাশক ঘোষণার আদেশের কার্যকারিতা স্থগিত করেন। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলার বৃহত্তর বেঞ্চ গঠনের বিষয়টি বিবেচনার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। পরে প্রধান বিচারপতি ওই তিন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests