Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আমার প্রথম স্ত্রী’র অনুমতি থাকলে দ্বিতীয় বিয়ে তো বাংলাদেশে কোনো অন্যায় নয় – কণ্ঠশিল্পী আরফিন রুমী

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: October 21, 2012 | 7:45 AM

Details

আরাফাত সৈকত : দীর্ঘদিন পর স্টেজ শো শেষ করে দেশে ফিরেই বেশ আলোচনায় এসেছেন কণ্ঠশিল্পী আরফিন রুমী তার দ্বিতীয় বিবাহের গুঞ্জন নিয়ে। বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে খবরটি প্রকাশ করছে। এ প্রসঙ্গ নিয়ে তাই বিনোদন প্রতিদিন-এর মুখোমুখি হয়েছেন। আমরা আমাদের কোনো বক্তব্য প্রকাশ না করে তাদের কথাগুলোই তুলে ধরলাম। রুমী ও তার স্ত্রীর সাক্ষাত্কার নিয়ে লেখাটি তৈরি করেছেন আরাফাত সৈকত

কেমন আছেন?

আলহামদুলিল্লাহ। আল্লাহ-নবীজির রহমতে খুব ভালো আছি।

অনেকদিন পর দেশে ফিরেই আপনার আর আমেরিকান প্রবাসী মেয়ে কামরুন্নেসাকে নিয়ে বিয়ের গুঞ্জনসহ বেশ মুখরোচক গল্প শোনা যাচ্ছে।

হ্যাঁ আমিও শুনছি। আমার কথা পরিষ্কার। আমি কামরুন্নেসাকে ভালোবাসি। ভালোবাসা তো অন্যায় কিছু নয়।

তাহলে আপনার প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে? আর ছেলে আরিয়ান?

না, তা হবে কেন? দেখুন ভাই আমরা যদি সুখে থাকি। সেটা যেভাবেই, যদি ন্যায়সঙ্গতভাবে সুখে থাকি তবে সমস্যা কোথায়। আর প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ তো বাংলাদেশে কোনো অন্যায় নয়।

তাহলে বলছেন আপনার দ্বিতীয় বিবাহের ব্যাপারে প্রথম স্ত্রীর অনুমতি রয়েছে-

হ্যাঁ, এই নিন অনন্যা (রুমীর প্রথম স্ত্রী)’র সাথে কথা বলুন।

অনন্যা :হ্যাঁ ভাই বলুন।

কেমন আছেন? আপনার স্বামীর এই ঘটনায় আপনার প্রতিক্রিয়া কী?

আমরা খুব সুখে আছি। এখন ওর দ্বিতীয় বিয়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা হলে আমার সম্মতিতেই হবে। আমার মৌখিক সম্মতি আছে। আর আনুষ্ঠানিকতার খবর হলে সেটিও জানতে পারবেন। দোয়া করবেন আমাদের জন্য।

রুমী :শুনলেন তো ভাই। আমার কথা হলো, এখানে ইসলামি শরীয়া অনুযায়ী বা বাংলাদেশি আইনে তো কোনো অন্যায় করিনি। আমার সুখটা আমি নিজেই বুঝে নিচ্ছি। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আপনিও তো স্পষ্ট শুনলেন আমার স্ত্রীর কথা।

তবে কি এই দীর্ঘ সময় আমেরিকা থাকা এই প্রেম-প্রণয়ের কারণেই?

আমার প্রথমবার ভিসা প্রত্যাখ্যান হয়েছিল। পরে আবার যাই। আমার ডিমান্ড আছে বলেই আয়োজকেরা আমাকে পরের বার আবার অনুমতি নিয়ে ভিসা করিয়েছে। নিশ্চয়ই আমাকে শুধু প্রেম করানোর জন্য বারবার আমেরিকা নিত না। আর আমি তো বউয়ের কাছে অনুমতি নিয়ে বলছি না যে, অনন্যা আমি একটু বারে মদ খেতে যাব বা নাচতে যাব। আমি বিয়ে করার সঙ্গত অনুমতি চাইতেই পারি। এ আমার ব্যক্তিগত অধিকার বা বিষয়। যেখানে আমি আমার পরিবারের সাথে সবকিছু নিয়েই সমঝোতা হয়েছে।

আমেরিকায় আপনার হবু স্ত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা কবে? শোনা যাচ্ছে, সেখানে তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের বিষয় চূড়ান্ত হওয়ার জন্যই এই সময় নেওয়া হচ্ছে?

আমি নিজেই শুভ খবরটি আপনাদের দেব। আমি আবারও বলছি। কামরুন্নেসাকে আমি ভালোবেসে ওর সাথে আমেরিকায় সময় কাটিয়েছি, ঘুরেছি, ওর জন্মদিন পালন করেছি। এখন ওর কিছু আইনগত সমস্যার সমাধানের পরই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব। তবে আমার এই পরিবারকেও আমি সমান ভালোবাসি।

কিন্তু আমাদের সমাজব্যবস্থায় এটিকে কীভাবে দেখবে, সে বিষয়ে কোনো চিন্তা হয় আপনার?

না। দেখুন। প্রথমত আমি কোনো অন্যায় করছি না। দ্বিতীয়ত আমি দুই স্ত্রী নিয়ে সুখী থাকলে কার ক্ষতি! আর সব কিছুর আগে তো আমার ব্যক্তিগত সুখ। তাই না? ওই যে মাঝে মাঝে শোনা যায় না। একজন আয়োজক আরেক আয়োজকের দুর্নাম করতে থাকে। এক পর্যায়ে দেখবেন তারা আবার মিলে যায়। অনন্যার সাথে নিয়মিতভাবে এখন কামরুন্নেসার কথা, ইমেইল সব হচ্ছে। ওরা দুজন দুজনার এখন ঘনিষ্ঠ বন্ধু।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV