Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

‘আমার সন্তান-আমার অহংকার’ স্লোগানে নিউইয়র্কে ড্রামা সার্কল’র ফোবানা কনভেনশনের উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: August 31, 2019 | 11:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নতুন প্রজন্মের মারফত রহমান এবং তাওহিদ প্রান্তকে দিয়ে উদ্বোধন করা হলো ‘আমার সন্তান-আমার অহংকার’ স্লোগানে উজ্জীবিত ৩ দিনব্যাপী ফোবানা কনভেনশনের। উদ্বোধনী সমাবেশে এই কনভেনশনের আহবায়ক নার্গিস আহমেদ সকলের প্রতি উদাত্ত আহবান জানালেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভ’মির ইমেজ মহিমান্বিত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্যে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে।’

কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ৭৬ সংগঠনের শত-সহ¯্র প্রতিনিধির উপস্থিতিতে ৩০ আগস্ট শুক্রবার রাতে নিউইয়র্কের লং আইল্যান্ডে বিশ্বখ্যাত নাসাউ কলসিয়াম সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুমে শুরু হয়েছে ফোবানা কনভেনশন। এই কনভেনশনের ৩৩ বছরের ইতিহাসে এবারই রেকর্ডসংখ্যক প্রবাসীর সমাগম ঘটে উদ্বোধনী পর্বে। এই ধারা বজায় রেখে পরবর্তী দুদিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে ১৭ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন নাসাউ কলসিয়ামের বিশাল অডিটরিয়ামে।

শতাধিক শিল্পীর অংশগ্রহণে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা রচনার পথে চলমান বিভিন্ন পর্ব উপস্থাপিত হয় নাচ, গান আর কবিতার পংক্তিতে। এ সময় ব্যাক গ্রাউন্ডে ধ্বনিত হয় ৭ মার্চে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই জাদুকরি ভাষণ, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম।’

কনভেনশন কমিটির সদস্য সচিব আবির আলমগীরের সাবলিল উপস্থাপনায় উদ্বোধনী পর্বে বিশাল অংকের তহবিল গড়তে সহায়তাকারি ১২ জনকে বিশেষভাবে সম্মান জানানো হয় ‘ফোবানা আইকন’-এ ভ’ষিত করে। এ সময় উল্লেখ করা হয় যে, কনভেনশনের শেষ দুদিনের জন্যে নাসাউ কলসিয়ামের ভাড়া হচ্ছে ৩ লাখ ৬২ হাজার ডলার। এর পুরোটাই তারা দিয়েছেন।

ফেডারেশন অব বাংলাদেশী অগ্যানাইজেশন্স ইন নর্থ আমেরিকা তথা ফোবানার এই কনভেনশনে শুভেচ্ছা জানান নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ লোরা কোরেন, স্টেট এ্যাসেম্বলীওম্যান এলিসিয়া হাইন্ডম্যান। স্বাগত বক্তব্যে ফোবানার নির্বাহী চেয়ারম্যান মীর হোসেন এবং নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী বলেন, লাল-সবুজের পতাকা প্রবাস প্রজন্ম যাতে হৃদয়ে ধারণ করে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা রচনায় সকলে সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে পারি-সে তাগিদেই ফোবানার এই অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে। তারা উভয়ে এবারের হোস্ট ‘ড্রামা সার্কল’কে বিশেষভাবে ধন্যবাদ জানান দলমত নির্বিশেষে সকল ধারার প্রবাসীকে সমবেত করার জন্যে।

এ সময় আয়োজক কমিটির প্রেসিডেন্ট ড. দেলোয়ার হোসেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ আমিনুল্লাহও বক্তব্য দেন। সংক্ষিপ্ত আলোচনা পর্বের আগে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফাতেমা সাহাব রুমা। এ সময় অডিটরিয়ামে ছিলেন ফোবানার নির্বাহী কমিটির সকল কর্মকর্তা, সাবেক চেয়ারম্যান বৃন্দ। ছিলেন অতিথিগণ।

কনভেনশনে বিষয়ভিত্তিক ৮টি সেমিনারে অংশগ্রহণের জন্যে এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। সেমিনারের সমন্বয় করছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের শীর্ষ অর্থনীতিবিদ ড. ফাইজুল ইসলাম। অনুষ্ঠিত হবে কাব্য জলসা, কবি সমাবেশ, মিস ফোবানা এবং ফোবানা মিউজিক আইডল। এছাড়া, মেধাবি ১০ ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে। বিভিন্ন ভার্সিটিতে অধ্যয়নরত ৪ শতাধিক ছাত্র-ছাত্রীর সমন্বয়ে অনুষ্ঠিত হবে ইয়ুথ কনফারেন্স। এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়-যার প্রত্যাশা ছিল অনেক আগে থেকেই। বাংলাদেশী বংশোদ্ভ’ত আমেরিকান যুব সমাজের মাধ্যমে বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতির ফল্গুধারা বহুজাতিক এ সমাজে ছড়িয়ে দেয়া সম্ভব হবে বলে আশা করছেন সকলে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV