Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

আমেরিকানদের ব্যাংক একাউন্টে স্টিমুলাসের ডলার জমা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: January 3, 2021 | 4:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : আমেরিকানরা জনপ্রতি ৬০০ ডলার আর দম্পতি ১২০০ ডলার স্টিমুলাস পেতে শুরু করেছেন। আইআরএস বলেছে ইতোমধ্যেই আমেরিকানদের ব্যাংক একাউন্টে ডলার জমা হতে শুরু করেছে। ট্রেজারি সেক্রেটারি মুনশান বলেছেন, বুধবার রাতেই অনেকের ব্যাংক একাউন্টে ৬০০ ডলার করে জমা হয়। যাদের একাউন্ট নেই তারা আগামী সপ্তাহেই পেপার চেক পেতে শুরু করবেন। বাইপার্টিজান বিলকে ডিজগাস্টিং আখ্যায়িত করার পরদিনই ২৭ ডিসেম্বর ৯০০ বিলিয়ন ডলারের করোনা বিলটি স্বাক্ষর করেন ট্রাম্প। তবে মাথাপিছু ৬০০ ডলারের চেককে তিনি অতি সামান্য আখ্যায়িত করে ২০০০ ডলার দেবার প্রস্তাব করেন। প্রথম স্টিমুলাস বিল অনুসারে অনুর্ধ্ব ১৭ বছরের ছেলেমেয়েরা ৫০০ ডলার করে পেতেন। এবার তারাও ৬০০ ডলার করে পাবেন। যারা কাগজপত্র বিহীন বা সোশাল সিকিউরিটি নাম্বার নেই অথচ আমেরিকান নাগরিকের স্পাউস তারা এবার ৬০০ ডলার করে পাবেন। করোনাকালীন আর্থিক সহায়তা বিল অনুসারে বেকাররা পাবেন প্রতি সপ্তাহে অতিরিক্ত ৩০০ ডলার। স্মল বিজনেস এর সহায়তায় পে চেক প্রোটেকশনের আওতায় ২৮৫ বিলিয়ন ডলারের লোন। রাজ্যের বেকারভাতার নিয়মের আলোকে আনএমপ্লয়মেন্ট এর মেয়াদ ডিসেম্বরের পরও ১১ সপ্তাহ বেকারভাতাসহ ৩০০ ডলার করে পাওয়া যাবে। অর্থাৎ তা হবে ১৪ মার্চ পর্যন্ত। রেন্টাল ইভেকশন মোরাটরিয়াম এক্সটেনসন এর প্রস্তাব রয়েছে প্যাকেজে। ফেডারেলি টেনান্ট এভিকশন প্রোটেকশন দেয়া হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত। তবে নিউ ইয়র্কের গর্ভনর  ভাড়াটিয়াদের ১ মে পর্যন্ত উচ্ছেদ করা যাবে না বলে ঘোষণা দিয়েছেন। রেন্টাল এসিসটেন্স প্রোগ্রামও রয়েছে এ বিলে।
এদিকে নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর ও মাইনোরিটি লীডার চ্যাক শ্যুমার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, নিউ ইয়র্ক সিটি ও স্টেট সহসাই বিলিয়ন ডলারের সাহায্য পেতে যাচ্ছে। তিনি বলেন, করোনায় নিউইয়র্ক সিটি সারা দেশের মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ। রাজ্যেও বাজেট ঘাটতি ১৫ বিলিয়ন ডলার। সিটি মেয়রের ৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি ভয়াবহ। এমটিএ ৪ বিলিয়ন ডলারের সহয়ায়তা পাবে বলে জানা গেছে। ৬ বিলিয়ন ডলার আসবে শিক্ষাখাতের জন্য। কোভিড ফান্ডিং খাতে আসবে বিলিয়ন ডলার। শ্যুমার বলেন, হেল্প ইজ অন দ্যা ওয়ে।
এদিকে জনপ্রতি ২০০০ ডলারের সহায়তা নিয়ে ডেমাক্র্যাটরা ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে গত সোমবার হাউজে বিল পাশ করে। যাতে রিপাবলিক্যান দলীয় হাউজ সদস্যরাও সর্মথন প্রদান করে। কিন্তু সিনেটে যাবার পর রিপাবলিক্যান দলীয় সিনেট মেজোরিটি লিডার ম্যাককোনেল তা নাকচ করে দেন। তিনি বলেন, ২০০০ ডলার সহায়তা দেবার সাথে আরও দুটি বিষয় যুক্ত করতে হবে। যা কিনা প্রেসিডেন্টের প্রত্যাশা । তা হলো নির্বাচনী অনিয়মে তদন্ত শুরু করা  ও সোশাল মিডিয়া সংক্রান্ত সেকশন ২৩০ বাতিল। আগামী রোববার এ দুটি বিষয় সংযোজন করে একটি বিল আনার চিন্তা হচ্ছে। তার এ বক্তব্যের পর বেজায় খেপেছে ডেমোক্র্যাটরা। আমেরিকানদের আর্থিক সহায়তায় শর্ত জুড়ে দেয়ায় নিন্দা জানিয়েছেন তারা। এমনকি ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, ২০০০ ডলারের সহায়তা বিল পাশ না করতে পারলে তা হবে হবে ‘রিপাবলিক্যানদের জন্য ডেথ উইশ’। তিনি আগামী ৫ জানুয়ারি জর্জিয়ায় সিনেট রান অফ নির্বাচনের আগে প্রত্যেক আমেরিকানকে ২০০০ ডলারের সহায়তার বিষয়টি নিশ্চিত করতে চান। তার ধারণা, এটা করতে পারলে নির্বাচনের ফলাফল রিপাবলিক্যানদের পক্ষে আসবে। আজকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV