আমেরিকান প্রেসকাব অব বাংলাদেশ অরিজিন-এর কমিটি গঠন : হাকিকুল ইসলাম খোকন সভাপতি, হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিউইয়র্ক : আমেরিকান প্রেসকাব অব বাংলাদেশ অরিজিন-এর কমিটি গঠনকল্পে এক সভা গত ৩১ ডিসেম্বর, ২০১২, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্ক সিটির কুইন্সের এস্টোরিয়ার সুন্দরবন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। খবর বাপস্নিউজ।

মূলধারায় পুস্কার বিজয়ী সাংবাদিক, আর্ন্তজাতিক বার্তা সংস্থা বাপস্নিউজ এডিটর এবং ওয়েব, দৈনিক বোস্টনবাংলানিউজডটকম ও এনজেবিডিনিউজডটকমের প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন-এর সভাপতিত্বে ও সাপ্তাহিক মুক্তকন্ঠের সম্পাদক হেলাল মাহমুদ-এর পরিচালনায় অনুষিঠ সভায় প্রধান অতিথি ছিলেন গবেষক, লেখক, গ্রন্থপ্রেণতা ও মুক্তিযোদ্ধা আহসান উল করিম।
এতে বিশেষ অতিথি ছিলেন ম্যারিল্যান্ড প্রবাসী শিক্ষাবিদ নুরজাহান বেগম, লেখক শামীমা পারভিন দিপ্তী, সংগঠক ফরিদ আহমেদ,সংগঠশ মাহবুবুল আলম, সংগঠক গোলাম কিববিয়া বাচ্চু, জাপা যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি হাজী আব্দুর রহমান, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, নারীনেত্রী কহিনুর আকতার।
অন্যান্যদের সাথে বক্তব্য রাখেন বাপস্নিউজ চেয়ারম্যান শিশু সাহিত্যিক হাসানুর রহমান, ইউএসবাংলানিউজ সম্পাদক আবু সাঈদ রতন, ইউএসবাংলানিউজ নির্বাহী সম্পাদক খালেদ শরফুউদ্দিন জসিম, এনওয়াইবিডিনিউজ সম্পাদক শোয়েব চৌধুরী, প্রবাসীপত্রের প্রতিনিধি শামসুর রহমান প্রমুখ।
সভার প্রারম্ভে ’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মুক্তিযোদ্ধা, ’৭৫-এর ১৫ই আগষ্ট স্বপরিবারে নিহত জাতীর জনক বঙ্গবন্ধু,৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতা সহ সকল গনতান্ত্রিক আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে প্রবাসে কর্মরত সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক,ওয়েব ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত আমেরিকান প্রেসকাব অব বাংলাদেশ অরিজিন-এর আগামী দুই বছরের জন্য ২০১২-২০১৪ সালের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির নবনির্বাচিত কর্মকর্তাগন হচ্ছেন- সভাপতি-হাকিকুল ইসলাম খোকন (বাপস্নিউজ), সহ-সভাপতি-সুদিপ্ত দেব(সাপ্তাহিক শৎামলবংলা), সহ-সভাপতি-এবিএম সালেহউদ্দীন (দেশমাতৃকা/বাপস্নিউজ), সহ-সভাপতি-মোঃ নাসির (এনজেবিডিনিউজ), সাধারণ সম্পাদক-হেলাল মাহমুদ (সাপ্তাহিক মুক্তকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক- আবু সাঈদ রতন (ইউএসবাংলানিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক-শোয়েব চৌধুরী (এনওয়াইবিডিনিউজ), কোষাধক্ষ্য- খালেদ শরফু উদ্দিন জসিম (ইউএসবাংলানিউজ), তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক-তাপস বড়–য়া (দৈনিক আজাদী), সদস্যবৃন্দ- হাসানুর রহমান (বাপস্নিউজ),ডা:মাসুদুল হাসান(সাপ্তাহিক বিজয়) সাঈদ আবেদ নিপু (হলিউডবাংলা), ওসমান গনি (বোস্টনবাংলানিউজ), সুহাস বড়–য়া (বোস্টনবাংলানিউজ), বিশ্বজিত সাহা (বোস্টনবাংলানিউজ),নাসিম পারভীন পারু (বোস্টনবাংলানিউজ), ফাহিম রেজা নূর (সাপ্তাহিক মুক্তকণ্ঠ), শামসুর রহমান (প্রবাসীপত্র) এম জেড ফয়সল (ইন্ডিফেন্ডেড), গোলাম সাদত জুয়েল (ফ্রিল্যান্স), রুমি কবির (মানচিত্র), এ.এইচ.এম রাসেল (মানচিত্র),শিকদার মনজিলুর রহমান(মানচিত্র), হেমায়েত হোসেন (এবিএমনিউজ), আকবর হোসেন (এবিএমনিউজ) ও বিশ্বজিৎ দে বাবলু (একুশটিভি/বাপস্নিউজ), আজিবর রহমান পাতা (মাসিক চৈতালী), কাজল মাহমুদ (মাসিক চৈতালী)।
সভায় প্রধান অতিথি লেখক, গবেষক, গন্থপ্রণেতা ও মুক্তিযোদ্ধা আহসান উল করিম নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন প্রগতিশীল গণতন্ত্রকে শক্তিশালী করতে মিডিয়ার ভূমিকা অপরিসীম। পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK