Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আমেরিকায় বঙ্গ সম্মেলন আগামী বছরের ১০ থেকে ১২ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: October 20, 2014 | 5:34 PM

উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনের আয়োজনে আগামী বছরের ১০ থেকে ১২ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী বঙ্গ সম্মেলন-২০১৫। ‘ঐতিহ্যকে সঙ্গে রেখে, নতুনের হাত ধরো’ এ স্লোগানকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য আগামী বছরের এই সম্মেলনে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাঙালিদের করণীয় দিকনির্দেশনা দেওয়া হবে। সম্মেলনে বাংলাদেশ, ভারতসহ সারাবিশ্বের বাঙালি শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ উন্মোচিত হবে। ফ্রেন্ডস অব বাংলাদেশ ঢাকা সমন্বয় কেন্দ্র ৩৫তম এ বঙ্গ সম্মেলন সফল করার লক্ষ্যে সমন্বয়কারী সংগঠন হিসেবে কাজ করবে। উত্তর আমেরিকার হিউস্টনে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী এই বঙ্গ সম্মেলনকে সফল করার লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় একটি মিনিয়েচার সম্মেলন অনুষ্ঠিত হবে।

গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৩৫তম বঙ্গ সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্টরা।

বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সত্যম রায় চৌধুরী, উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন কমিটির ভাইস প্রেসিডেন্ট দেবাশীষ চক্রবর্তী, ফ্রেন্ডস অব বাংলাদেশের সদস্য সচিব এ এস এম সামছুল আরেফিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ প্রমুখ।

বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই সম্মেলনের মাধ্যমে বাঙালি জাতিসত্তাকে সারাবিশ্বে বিকশিত করা হবে। অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের বিভিন্ন পণ্য সম্মেলনের প্যাভিলিয়নে প্রদর্শন করার পাশাপাশি বিক্রি করতে পারবেন। এ সম্মেলনে বাংলাদেশ, ভারত ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এ সম্মেলনের মাধ্যমে সারাবিশ্বের বাঙালি নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে বলেও মনে করেন সংবাদ সম্মেলনের বক্তারা। তারা আরও জানান, তিন দিনব্যাপী এই সম্মেলনে সারাবিশ্বের তিনজন বাঙালিকে সেরা বাঙালি হিসেবে নির্বাচন করা হবে।বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV