আমেরিকার ওরেগণ স্টেটের সালমান আল ফারাইজি মসজিদে আগুন
এনা : ওরেগণ স্টেটের করভ্যালিস সিটিতে সালমান আল ফারাইজি ইসলামিক সেন্টার মসজিদে ২৮ নভেম্বর রোববার ভোর রাতে আগুন দেয়া হয়। আগুনে অফিসের যাবতীয় কাগজপত্র পুড়ে ছাই হয়েছে। তবে নামাজের স্থান পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সম হয় বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, এই মসজিদের মুসল্লী মোহাম্মদ ওসমান মাহমুদ (১৯)কে ২৬ নভেম্বর এফবিআই গ্রেফতার করেছে পোর্টল্যান্ড সিটির ডাউনটাউনে কোর্ট হাউজের সামনে খ্রিস্টমাস ট্রি-তে আলোকসজ্জায় সমবেত হাজারো আমেরিকানকে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে। সোমালি-আমেরিকান মোহাম্মদ ওসমান মাহমুদের এহেন সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হওয়ার সংবাদ মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের পরই ঐ মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটলো। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বত্র মুসলিম কম্যুনিটিতে ভীতির সঞ্চার ঘটেছে। আরো উল্লেখ্য যে, ওরেগণ স্টেট ইউনিভার্সিটির ছাত্র মোহাম্মদ ওসমান মাহমুদের সন্ত্রাসী মনোভাব সম্পর্কে এফবিআই জানতে পারে গত বছর। এরপরই এফবিআইয়ের জনৈক এজেন্ট তার সাথে সম্পর্ক গড়ে এবং সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র পাকায়। হামলার জন্যে যাবতীয় বিষ্ফোরক ক্রয়সহ আনুষঙ্গিক কাজকর্মের অর্থও যোগান দেয় এফবিআই। এফবিআইয়ের পাতা ফাঁদে ২৬ নভেম্বর বিষ্ফোরক ভর্তি গাড়ি নিয়ে কোর্ট হাউজের সামনে পার্ক করে। এরপর রিমোট কন্ট্রোলে বিষ্ফোরক ঘটানোর চেষ্টা করে। প্রথমবার ব্যর্থ হওয়ায় সে দ্বিতীয় দফা চেষ্টার সময়েই গ্রেফতার হয়। এফবিআই জানিয়েছে যে, রিমোট কন্ট্রোলটি ছিল ভূয়া। মোহাম্মদ ওসমানের বাবা ইন্টেল কোম্পানীর ইঞ্জিনিয়ার। পরিবারের সকলেই সুশিতি। মুগাদিশুতে জন্মগ্রহণকারী মোহাম্মদ ওসমান তার মা-বাবার সাথে ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রে এসেছে। ওরেগণেই হাই স্কুল গ্র্যাজুয়েশন করেছে। মেধাবী ছাত্র ছিল সে। বাস্কেট বল এবং নাইট কাবে নেশা ছিল তার। এরইমাঝে সে নিজেকে চরমপন্থিতে রূপান্তরিত করে ওয়েবসাইটে বিভিন্ন লেখা পড়ে। ১৫ বছর বয়স থেকেই তার মধ্যে আমেরিকার বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি হয়। একইধরনের বোমা হামলা চালিয়ে বহু মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে গত সেপ্টেম্বর মাসে ১৯ বছরের আরেকজন জর্দানিয়ানকে গ্রেফতার করা হয় ডালাস থেকে। একইমাসে ও ২৯ বছর বয়েসী নৌ মুসলিমকে গ্রেফতার করা হয় ইলিনয় স্টেটের �প্রীংফিল্ডে ফেডারেল ভবন উড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের সময়। অক্টোবর মাসে ৩৪ বছর বয়েসী পাকিস্তানী-আমেরিকানকে গ্রেফতার করা হয়েছে ওয়াশিংটনে সাবওয়েতে বোমা হামলার প্রাক্কাল্।ে গত বছরের মে দিবসে গাড়ি বোমা বিষ্ফোরণ ঘটিয়ে টাইমস স্কোয়ারে ব্যাপক হত্যাযজ্ঞের ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানী-আমেরিকান শাহজাদকে গ্রেফতার এবং পরবর্তিতে সে দোষ স্বীকার করেছে। প্রায় একই সময়ে ভার্জিনিয়ার ৫ পাকিস্তানী বংশোদ্ভূত যুবক গ্রেফতার হয়েছে ইসলামাবাদে তালেবান ক্যাম্পে প্রশিণের সময়। নতুন প্রজন্মের মুসলিম-আমেরিকানদের মধ্যে এহেন মনোভাব ক্রমান্বয়ে বাড়ছে কেন তা নিয়ে কম্যুনিটির লোকজন দুশ্চিন্তায় রয়েছেন। মুসলিম-আমেরিকানদের বিভিন্ন সংগঠনের প থেকে বলা হয়েছে যে, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনার জন্যে সমগ্র মুসলিম সম্প্রদায়কে চিহ্নিত করার অবকাশ নেই। সকল ধর্ম এবং বর্ণেই দুষ্ট লোক রয়েছে। এছাড়া ইসলাম কখনো নির্বিচার গণহত্যাকে সমর্থন দেয় না। ইসলাম শান্তির ধর্ম।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি