Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় গুলিবর্ষণে নিহত ২

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: October 1, 2012 | 8:50 PM

আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২ জন নিহত ও ১ জন মারাত্মক আহত হয়েছে। অরল্যান্ডো থেকে ১৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত উইন্টার স্প্রিং শহরের ‘ভেটেরান্স অব ফরেন ওয়ারস’ বা ভিএফডব্লিউ নামের যুদ্ধফেরত সেনাদের একটি কল্যাণ সংস্থার কেন্দ্রে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কেন্দ্রটি থেকে এক দাতব্য সংস্থার মোটরসাইকেল আরোহীরা যখন শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন তখন এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রগুলো বলছে, শোভাযাত্রার আগে লোকজন যখন নাস্তা খাচ্ছিলেন তখন কয়েকজন সশস্ত্র ব্যক্তি সেখানে ঢুকে গুলি চালায়। তবে হামলাকারীদের ওপর পাল্টা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। উইন্টার স্প্রিং শহরের পুলিশের মুখপাত্র কয়েকজনকে আটক করার খবর দিয়েছে। আমেরিকায় সাম্প্রতিক সময়ে গুলিতে হতাহতের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত মাসের ২৮ তারিখে মিনোসোটা অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও অপর চারজন আহত হয়। পরে বন্দুকধারী নিজে আত্মহত্যা করে।সিএনএন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV