আমেরিকার নির্বাচনে রমনি-রায়ান জোট : রিপাবলিকান পালে নতুন হাওয়া

আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি তার রানিংমেট হিসাবে পল রায়ানকে বাছাই করায় রিপাবলিকান শিবিরের প্রচারণা নতুন মোড় নিয়েছে। নতুন করে উদ্যমও ফিরে পেয়েছে তারা। আগামী ৬ নভেম্বর মার্কিন ভোটাররা সিদ্ধান্ত নেবেন হোয়াইট হাউজে এবার কে পা রাখবেন। বর্তমান প্রেসিডেন্ট ওবামাই থাকবেন, নাকি নতুন কেউ সেখানে যাবেন। ইতিমধ্যে ব্যাপক প্রচারণা শুরু হয়ে গেছে উভয় জোটের মধ্যে। ডেমোক্র্যাট শিবিরের প্রার্থী বারাক ওবামা আগেই রানিংমেট হিসাবে বেছে নিয়েছিলেন জো বাইডেনকে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী মিট রমনির সঙ্গে কে থাকবেন তা দেখার জন্য অপেক্ষায় ছিলেন তার সমর্থকরা। এবার রমনি তাঁদের বেশ চমকে দিয়েছেন বলতে হয়। মাত্র ৪২ বছর বয়সী উইসকন্সিন রাজ্যের কংগ্রেসম্যান পল রায়ানকে রানিংমেট হিসেবে বাছাই করেছেন তিনি। উইসকন্সিনের রাজনীতিতে ইতিমধ্যেই সাড়া ফেলতে সম হয়েছেন সুবক্তা রায়ান। এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত তার সমর্থকদের সামনে পল রায়ানের প্রশংসা করলেন। এই সময় তিনি বলেন, আমি কংগ্রেসম্যান রায়ানকে অভিনন্দন জানাচ্ছি। আমি তাকে চিনি এবং এই নির্বাচনীয় প্রচারণায় তাকে স্বাগত জানাচ্ছি। কংগ্রেসম্যান রায়ান একজন ভালো মানুষ এবং পরিবার ঘনিষ্ঠ। তিনি গভর্নর রমনির ল্য এবং উদ্দেশ্যের একজন চমত্কার মুখপাত্র। তবে রমনির এই রানিংমেটের নীতি নিয়ে স্পষ্টতই দ্বিমত রয়েছে ডেমোক্র্যাট শিবিরের। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বর্তমানে যে টানাটানি চলছে তা থেকে উত্তরণের জন্য পল রায়ান চান শিক্ষা, গবেষণার পাশাপাশি অবকাঠামো নির্মাণে সরকারি ব্যয় অনেক কমিয়ে আনা হোক। আবার একই সঙ্গে তিনি বিত্তশালীদের করের পরিমাণ শতকরা দুইভাগ কমানোরও কথা বলছেন। তার এই নীতি নিয়ে স্বাভাবিকভাবে দ্বিমত পোষণ করলেন ওবামা। পল রায়ানের আগমন অবশ্য নতুন করে আশার সঞ্চার করেছে রিপাবলিকান শিবিরে। এতদিন ধরে মিট রমনি জনপ্রিয়তার সমীক্ষাগুলোতে প্রেসিডেন্ট ওবামার চেয়ে পিছিয়ে ছিলেন। মিট রমনির সঙ্গে পল রায়ানের জোটকে ডেমোক্র্যাটরাও সমীহের চোখে দেখছে। ওবামা শিবিরের বিশেষজ্ঞরাও এখন নতুন করে হিসাব করতে শুরু করেছেন। রায়ান চান মার্কিন জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের বাড়তি নিয়ন্ত্রণ কমিয়ে আনতে। এই পথ ধরে তিনি মার্কিন অর্থনীতিকে আবারও জীবিত করতে পারবেন বলে ভোটারদের আশ্বস্ত করছেন। সূত্র : ডয়চে ভেলে/ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests