Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

আমেরিকার প্রথম স্থায়ী শহিদ মিনার হতে যাচ্ছে মিশিগানে

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: April 28, 2021 | 3:33 PM

জুয়েল সাদাত: আমেরিকায় ভাষা শহিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রখম স্থায়ী শহিদ মিনার হতে যাচ্ছে মোটর সিটি খ্যাত মিশিগানে। গত ২৫ এপ্রিল হ্যামট্রামিক সিটির হাই অফিসিয়ালরা বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে জায়গা নির্ধারন করে আনুষ্ঠানিক ঘোষনা প্রদান করেন। হ্যামট্রামিক জেসম্যান পার্কে শহিদ মিনারটি স্থাপনের অনুমতি প্রদান করেন। হ্যামট্রামিক সিটি কাউন্সিল ১৯৫২ সালের ভাষা শহিদের সম্মাননার্থে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতির অংশ হিসাবে শহিদ মিনার স্থাপনের অনুমতি প্রদান করেন।
বাংলাদেশ কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে হ্যামট্রামিক শহরে শহীদ মিনার স্থাপন করা হবে , এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ চলছে। ১৫ ফুট দৈর্ঘ্যর শহিদ মিনারটি প্রবাসী বাংলাদেশীরা সকলে মিলে তৈরী করবেন বলে জানান, শহিদ মিনার বাস্তবায়নের নৈপথ্য থাকা “মিশিগান এক্সপ্রেস ট্রেন” নামক জনপ্রিয় পেইজের নাজেল। বিভিন্ন সময় নানান ব্যাক্তি বা রাজনৈতিক সংগঠন শহিদ মিনার তৈরীর চেষ্টা করলেও তা আলোর মুখ দেখেনি। এবার সকল প্রবাসী কমিউনিটির নেত্রীবৃন্দ যৌথ ভাবে চেষ্টা করেছেন। সকল প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ ভাবে ধন্যবাদ জানানো হয়ে Mayor karen majewski, City Manager Kathy Angerer কে। সাথে সাথে আরো ধন্যবাদ জানান উদ্যেক্তারা, কাউন্সিলম্যান কামরুল হাসান, কাউন্সিলম্যান নাইম চৌধুরী, কাউন্সিলম্যান সাদ আলমাসমারী, কাউন্সিলম্যান মোহাম্মদ আলসমিরি, ডাইরেক্টর অব কমিউনিটি সেফটি Max Garbarino , মেয়র ক্যান্ডিডেট কামাল রহমান, কাউন্সিলম্যান পদপ্রার্থী আরমানি সাদ, সাবেক কাউন্সিলম্যান আবু মুসা প্রমুখ। শহিদ মিনারটির স্থপতি হিসাবে আছেন টুনু ইসলাম।

মিশিগানে ৭০ হাজার প্রবাসী বসবাস করেন মিশিগানে বাংলাদেশ এভিনিউ রয়েছে, রয়েছে জাতির জনকের দুটো মূর্র্যল। মিশিগান প্রবাসীদের দীর্ঘদিনের একটি দাবী ছিল, স্থায়ী শহিদ মিনার, সকল প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় শহিদ মিনার স্থাপনের পক্রিয়া শুরু হওয়ায় মিশিগান প্রবাসীরা আমেরিকার কোন ষ্টেটে প্রথম শহিদ মিনার স্থাপনের গৌরব আর্জন করলেন। এটা পুরো মিশিগানের ৭০ হাজার প্রবাসীর। আগামী ২০২২ সালের একুশে ফেব্রুয়ারীতে প্রথম বারের মত স্থায়ী শহিদ মিনারে মিশিগান বাসী পুস্প স্তবক অর্পন করতে পারবেন বলে জানান বদরুল হুদা নাজেল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ