আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন মেয়াদের সরকারে কে থাকছেন, কে থাকছেন না
ডেস্ক: প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন মেয়াদের সরকারে কে কে থাকছেন তা নিয়ে শুরু হয়েছে কৌতূহল। আগামী জানুয়ারিতেই তিনি নতুন মেয়াদে কাজ শুরু করবেন। তবে গত চার বছর তার সরকারে যেসব ব্যক্তিকে দেখা গেছে তাদের অনেকেই আড়ালে চলে যেতে পারেন। এর মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, অর্থমন্ত্রী টিমোথি গিথনার ও তথ্যমন্ত্রী জে কারনি। তারা এরই মধ্যে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই ধারণা করছেন এটর্নি জেনারেল এরিখ হোল্ডারও বিদায় নিতে পারেন। এর মধ্যে হিলারি ক্লিনটন যদি সরে যান বা তাকে সরিয়ে দেয়া হয় তাহলে তা হবে সবচেয়ে বেশি দৃষ্টিগ্রাহ্য। কারণ তার মন্ত্রণালয় ও আমেরিকার নেতৃত্ব বৈশ্বিক কূটনীতিতে যে ভূমিকা রেখেছে তার প্রশংসা করেছে বিরোধী দল রিপাবলিকানরাও। তাই ডেমোক্রেট ও রিপাবলিকান শিবির নিউ ইয়র্কের সাবেক এই সিনেটর (বর্তমান পররাষ্ট্রমন্ত্রী)কে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সবচেয়ে জনপ্রিয় হিসেবে ভাবা হয়। বৈদেশিক নীতিবিষয়ক বিশেষজ্ঞরা তার বিদায়কে বড় একটি গ্যাপ বা ফারাক হিসেবেই দেখছেন। তিনি যদি সত্যি সত্যিই এ পদ থেকে বিদায় নেন তাহলে তার পদে কে আসবেন! এক্ষেত্রে ম্যাচাচুসেটসের ডেমোক্রেট দলীয় সিনেটর জন কেরির নাম রয়েছে সবার উপরে। তিনি বর্তমানে সিনেট ফরেন রিলেশন্স কমিটির নেতৃত্বে রয়েছেন। তবে এ পদে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস। জন কেরির মতো তিনিও সমান আলোচনায়। তবে প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা ওবামার প্রশাসন থেকে বিদায় নেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। যদি তিনি সরেই যান তাহলে তার পদের জন্য সবার আগে যে দু’জনের নাম আলোচনায় রয়েছে তারা হলেন- তার উপ-প্রধান অ্যাশটন কার্টার ও পেন্টাগনের সাবেক আন্ডার সেক্রেটারি মিশেল ফ্লোরনয়। ওয়াশিংটনের বাতাসে আলোচনা আছে যে, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপারও বিদায় নিতে পারেন। তবে তিনি এ বিষয়ে কথা বলেন নি। এক্ষেত্রে মিশেল ফ্লোরনয় তার পদে আসতে পারেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK