Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

আমেরিকার ২ সিটিতে ফোবানার ৩ সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: July 4, 2011 | 11:04 AM

বাপ্‌স নিউজ : মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বাসিত নব দিগন্তের বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে শুক্রবার নিউজার্সীর সেকাকাসে অবস্থিত বিশ্ববিখ্যাত মেডোল্যান্ডস এক্সপজিশন সেন্টারে অনুষ্টিত হয়েছে ফেডারেশন অব বাংলাদেশ এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা,ফোবানার ২৫তম বার্ষিকী।


আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব নিউজার্সী। তিন দিনব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে ফোবানা বা বাংলাদেশ সম্মেলন উপলক্ষে নতুন সাজে সেজে সম্পূর্ণ প্রস্তুত মেডোল্যান্ডস এক্সপজিশন সেন্টার।উৎসবমুখর হয়ে ওঠেছে বিভিন্ন অংগরাজ্যে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি।১ জুলাই একইসাথে ৩ সিটিতে ৩টি ফোবানা সম্মেলন শুরু হয়েছে এবং তা চলবে ৪ জুলাই ভোর রাত পর্যন্ত। চতুর্থ সম্মেলন হবে সেপ্টেম্বর মাসে আটলান্টায়।একই নামে বাংলাদেশীদের উদ্যোগে ৩টি সম্মেলনের জন্যেই এবার বাংলদেশ থেকে কমপক্ষে ৮০ জন বিশিষ্ট ব্যক্তি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী এসেছেন। নিউইয়র্ক সিটির জেএফকে এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডিসি সংলগ্ন ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণকারীরা ইমিগ্রেশন অফিসারের কাছে পাল্টা প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন অনেকে।যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্মকর্তারাও অবাক বিস্ময়ে জানতে চাইলেন, কোন ফোবানায় যোগদানের জন্যে বাংলাদেশ থেকে এসেছেন? কোনটি আসল ফোবানা? ২৫ বছর আগে কমুনিটিকে ঐক্যবদ্ধ করার অভিপ্রায়ে প্রতিষ্ঠিত ফোবানা
(ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা) আজ ৪ ভাগে বিভক্ত। বাংলাদেশের নিজস্ব ভাষা ও সংস্কৃতি এদেশে জন্ম নেয়া ও বেড়ে ওঠা প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়াই সকলের লক্ষ্য। ফেডারেশন অব বাংলাদেশ এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)র ২৫তম বার্ষিকী উদযাপন একটি মাত্র বিশাল আযোজন হলে ভাল হতো বলেই সাধারণ প্রবাসীদের মন্তব্য।নিউজার্সীতে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের উদ্বোধন করেন প্রখ্যাত বিজ্ঞানী ড. জাফর ইকবাল এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএস সিনেটর রবার্ট ম্যানেন্ডেজ, কংগ্রেসম্যান হেনসেন ক্লার্ক, যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় মুসলিম রাষ্ট্রদূত ড. ওসমান সিদ্দিক, ড. নূরন্নবী প্রমুখ।

আর্লিংটনের সম্মেলনে নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন মঞ্জুর হোসেন, ডা.মাসুদুর রহমান, মীর ই শিবলী, মিনহাজউদ্দিন বাবর, ভিপি বাবুল, পারভেজ সাজ্জাদ, জসিমউদ্দিন প্রমুখ।

এ সম্মেলন কেন্দ্রের কয়েক শত গজ দূরে হিল্টন হোটেলে ফোবানার অপর অংশের সম্মেলনের উদ্বোধন করেন স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ড. মিতুল দেশাই। সভাপতিত্ব করেন মো. আলমগীর এবংঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. গোলাম ফরিদ আকতার, ড. শাহজাহান মাহমুদ, নূরুল আমিন প্রমুখ।

ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার আর্লিংটনে ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়টে ফোবানার একাংশের বাংলাদেশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী এবং বিশেষ সম্মানীত অতিথি হিসেবে সাংবাদিক-কলামিস্ট শফিক রেহমান যুক্তরাষ্ট্র এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্মকর্তাদের উপরোক্ত প্রশ্নের
মুখোমুখী হন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য যে, ইতিপূর্বে ২৪ বছরের অধিকাংশ সময়ই ফোবানার ব্যানারে দুটি করে সম্মেলন হলেও এবারই প্রথম ৩টি সম্মেলন একযোগে এবং আরেকটি হবে কয়েক মাস পর।শনিবার সকাল ১১টা থেকে শুরু হবে বিভিন্নবিষয়ের ওপর সেমিনার, আলোচনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এলামনাইদের পুনর্মিলনী। বেলা আড়াইটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন হাবিব, মমতাজ, এন্ড্রু কিশোর, রুমি, পার্থ বড়-য়া,সামিনা চৌধুরী, সোমনুর মনির কোনাল, সোনিয়া, রেজোয়ানা চৌধুরী বন্যা, তিশা, মোশাররফ করিম, রথীন্দ্রনাথ রায়, তাজুল ইমাম, শাহীন হাসান, লিনি সাবরিন, শোয়েব, নাদিয়া ইসলাম দৃষ্টি প্রমুখ।


রবিবার সকাল ১১টা থেকে শুরু হবে সেমিনার, আলোচনা ও পুনর্মিলনী। বেলা আড়াই্টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গভর্ণর খ্রিস খ্রিস্টি, ড. মোহাম্মদ জাফর ইকবাল, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, কংগ্রেসম্যান হ্যানসন ক্লার্ক, সাবেক রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV