আমেরিকায় অভিবাসীরা এখন চরম দু:সময় পার করছেন, পাবলিক চার্জ নিয়ে প্রবাসীরা চরম ভয়ে : আজকাল’র অভিবাসন বিষয়ক সেমিনারে বক্তারা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চলমান অভিবাসন সংকটে বাংলাদেশিদের পাশে নিবিড়ভাবে দাঁড়াতে হবে দলমত নির্বিশেষে কমিউনিটি নেতৃবৃন্দকে। বাংলাদেশিসহ অভিবাসীদের মনে যে ভয় ঢুকেছে তা দূর করতে হবে এটর্নিসহ নানা ক্ষেত্রে প্রতিনিধিত্বকারী বিশেষজ্ঞদের। সাপ্তাহিক আজকাল আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গত শনিবার, ৭ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের খাবার বাড়ির পালকি পার্টি সেন্টারে ‘অভিবসান সংকট: আমাদের করণীয়’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আজকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ। সঞ্চলনা করেন নির্বাহী সম্পাদক শাহাব উদ্দিন সাগর।

বক্তব্য রাখেন এটর্নি মঈন চৌধুরী, এটর্নি সোমা সাঈদ, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধরণ সম্পাদক ফখরুল আলম, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাংবাদিক মঈনুদ্দিন নাসের, কমিউনিটি বোর্ড মেম্বার তৈয়বুর রহমান হারুন, কমিউনিটি বোর্ড মেম্বার মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার বদরুন নাহার খান মিতা, কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, মূলধারার রাজনীতিক মিজান চৌধুরী, মূলধারার রাজনীতিক মেরি জোবায়দা, মূলধারার রাজনীতিক জয় চৌধুরী, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনের সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, চট্টগ্রাম সমিতির সাবেক সহ সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সারওয়ার চৌধুরী সিপিএ, কমিউনিটি এক্টিভিস্ট মাজেদা উদ্দিন, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাপ্তাহিক আজকালের বাণিজ্যিক প্রধান আবু বকর সিদ্দিকী, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক এবিএম সালাহ উদ্দিন, শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, সবাইকে একবাক্যে স্বীকার করতে হবে যে, আমেরিকায় অভিবাসীরা এখন চরম দু:সময় পার করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইমিগ্র্যান্ট বিরোধী একের পর পর এক আদেশে সর্বত্র ভয়ের জন্ম দিয়েছে। সর্বশেষ পাবলিক চার্জ নিয়ে প্রবাসীরা চরম ভয়ের মধ্যে আছেন।
তারা বলেন, বহু আদেশ রয়েছে যেগুলো খবুই অস্পষ্ট। অনেক এটর্নিও ভাল করে জানেন না। এ কারণে তারাও কোন ধরনের পরামর্শ দিতে পারছেন না। তবে পাবলিক চার্জ নিয়ে আদালতে বহু মামলা হয়েছে। এ মামলায় নিশ্চয়ই অভিবাসীরা একটি ইতিবাচক সমাধান খুঁজে পাবেন।
বক্তারা বলেন, সাধারণ প্রবাসীদের মনে যে ভয়ের জন্ম হয়েছে তা যে কোন মূল্যে দূর করতে হবে। আর এটি করতে হলে কমিউনিটির নেতৃবৃন্দকে সবার আগে এগিয়ে আসতে হবে। এছাড়া বাংলাদেশিদের নানাভাবে আইনী সহায়তা দিতেও প্রস্তুত থাকতে হবে এ ক্ষেত্রে কর্মরত বাংলাদেশিদের।
তারা বলেন, অভিবাসীদের স্বার্থক্ষুন্ন করার যে আইন বা বিধি জারি করা হচ্ছে তা মোকাবেলা করতে হবে মূলধারায় বাংলাদেশিদের আরো বেশি করে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity