আমেরিকায় আবারো বন্দুকধারীর হামলায় নিহত ৪
আমেরিকায় আবারো এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে। গতকাল শনিবার আমেরিকার কলোরাডো রাজ্যের ডেনভারের উপশহর অরোরার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে হামলাকারী ও নিহতেরা পরস্পর আত্মীয়। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া আজ এ সংবাদ প্রকাশ করেছে।
পুলিশ জানিয়েছে অরোরার ঐ বাড়িতে হামলা শুরু হলে বাড়ি থেকে একজন নারি পালিয়ে যায়। পালিয়ে যাওয়া নারীই পুলিশে খবর দিয়েছে বলে জানিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীকে আত্মসমর্পণ করতে অনুরোধ করে। অন্তত পাঁচ ঘণ্টা পরে সকাল ৮টার দিকে ওই বাড়ির ভিতরে কাঁদুনে গ্যাস ছোড়া হয়। এতে হামলাকারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলার পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। এরপর ওই বাড়িতে ঢুকে হামলাকারীসহ আরো দুই পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।সমকাল
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests