আমেরিকায় জাজ মাল্টিমিডিয়ার চলচিত্র প্রদর্শনে ভূমিকা রাখবে ডিজিটাল ওয়ান মিডিয়া
নিউইয়র্ক: বাংলাদেশের স্বনামধন্য চলচিত্র নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডয়া নির্মিত চলচিত্র আমেরিকায় প্রদর্শনসহ সার্বিক বিষয়ে ভূমিকা রাখবে ডিজিটাল ওয়ান মিডিয়া। শনিবার জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল অজিজ। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিজিটাল ওয়ান মিডিয়ার চেয়ারম্যান এবং নিউইর্য়ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক এবং প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো।
সংবাদ সম্মলেন আব্দুল আজিজ বলেন, বাংলাদেশের চলচিত্রে এখন অনেকটাই ক্রান্তিকাল চলছে। বিশ্বায়নের সঙ্গে তাল মেলাতে না পেরে অনেকে চলচিত্র নির্মাণ থেকে সরে দাঁড়াচ্ছেন। বিষয়টি অনুধাবন করে জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশের চলচিত্রের বিকাশ এবং ঐতিহ্য ধরে রাখার প্রয়াস হাতে নেই। ২০১১ সাল থেকে এ পর্যন্ত অন্তত ২৫ টি চলচিত্র নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া এবং আরো পাঁচটি চলচিত্র নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে শিকারী নামে চলচিত্রটি ব্যাপক প্রশংসিত হয়েছে।
আব্দুল আজিজ বলেন, জাজ মাল্টিমিডয়ার এখন সময় এসেছে নির্মিত চলচিত্র আমেরিকায় হলগুলোতে প্রদর্শনের। আর সে পদক্ষেপ নিতে এগিয়ে এসেছে নিউইয়র্কের ডিজিটাল ওয়ান মিডিয়া। তারা যুক্তরাষ্ট্রে সে কাজটি করবে এবং বাংলা চলচিত্রের ব্যপ্তি ঘটাতে অগ্রণী ভূমিকা রাখবে। এ লক্ষে জাজ মাল্টিমিডিয়া এবং ডিজিটাল ওয়ান মিডিয়ার মধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান আব্দুল আজিজ।
সংবাদ সম্মেলনে জাকারিয়া মাসুদ জিকো বলেন, জাজ মাল্টিমিডয়ার সঙ্গে কাজ করতে পেরে আমরাও ধন্য। আমরা দীর্ঘদিন ধরে বাংলা চলচিত্রগুলো আমেরিকার মূলধারার হলগুলোতে প্রদর্শিত হউক সেটা প্রত্যাশা করেছিলাম। জাজ মাল্টিমিডয়ার কারণে এ প্রত্যাশা পূরণ হচ্ছে এবং এতে করে বাংলাদেশ যে আন্তর্জাতিক মানের চলচিত্র অব্যাহতভাবে নির্মাণ করতে পারে সেটি দেখবে বিশ্বের চলচিত্রপ্রেমিরা। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সাপ্তাহিক আজকালের এসোসিয়েট এডিটর হাসানুজ্জামান সাকী।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’