আমেরিকায় ধর্মীয় সম্প্রীতি অক্ষুন্ন রাখতে মুসলিম নেতৃবৃন্দের জাতীয় সংলাপ কর্মসূচি
নিউইয়র্ক থেকে এনাঃ গ্রাউন্ড জিরোর সন্নিকটে মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণের পরিকল্পনার পর সারা আমেরিকায় মুসলিম বিদ্বেষমূলক অপতৎপরতার অবসান কল্পে মুসলিম আমেরিকানদের জাতীয়ভিত্তিক ২০টি সংগঠনের শীর্ষ কর্মকর্তারা ভিন্নধর্মী আমেরিকানদের সাথে সপ্তাহব্যাপী সংলাপ কর্মসূচি ঘোষণা করেছেন। ২০ সেপ্টেম্বর গ্রাউন্ড জিরোতে ৭০০ কোটি টাকা ব্যয়ে বহুল আলোচিত ঐ মসজিদের প্রস্তাবিত স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দেয়া হয় যে, অক্টোবরের ২২ থেকে ২৪ তারিখ পর্যনত্ম যুক্তরাষ্ট্রের ২ সহস্রাধিক মসজিদের দরজা খোলা 
থাকবে। মসজিদ কমিটি এবং মুসলিম সংগঠনসমূহের নেতৃবৃন্দ, ইসলাম ধর্ম সম্পর্কে ব্যাপক ধারণা রয়েছে এমন স্কলারবৃন্দ মসজিদে অবস্থান করবেন এবং আগত সকলকে ইসলাম ধর্ম সম্পর্কে অবহিত করবেন। সংবাদ সম্মেলন থেকে আরো বলা হয়, বর্তমানে বিরাটসংখ্যক আমেরিকান দারিদ্র্যসীমার নীচে বাস করছেন-সে সমস্যাকে গুরুত্ব না দিয়ে মসজিদ নির্মাণের পরিকল্পনাকে রাজনীতিকরা অধিক গুরুত্ব দিয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টির মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির বন্ধনকে ব্যাহত এবং যুক্তরাষ্ট্রের সংবিধান প্রদত্ত অধিকার থেকে বড় একটি সম্প্রদায়ের মানুষকে বঞ্চিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, সংলাপ সপ্তাহে প্রতিটি মসজিদ থেকে ক্ষুধার্তদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হবে। মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই-ইসলামের এ মন্ত্রকে ভিন্ন ধর্মাবলম্বীদের জানিয়ে দেয়া হবে। তারা আরো বলেন, আমরা মুসলিম হলেও আমরা আমেরিকান, আমেরিকার সবকিছু ভোগের অধিকার আমাদের রয়েছে। এ অধিকার থেকে কেউ কাউকে বঞ্চিত করতে পারেন না। রাজনৈতিক কারণে মুসলিম-আমেরিকানদের সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে সব মনত্মব্য করা হয়েছে তা আমেরিকার চেতনা ও মূল্যবোধের পরিপন্থি বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। উল্লেখ্য যে, ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির কুইন্সে ন্যাশনাল ইসলামিক লিডারদের বিশেষ একটি সম্মেলনে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী গ্রাউন্ড জিরোর সন্নিকটে এ সংবাদ সম্মেলন হলো। যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান সকল মিডিয়া এ সংবাদ সম্মেলন কভার করেছে এবং রেডিও-টিভিতে তা গুরুত্বের সাথে প্রচার হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের মুসলমানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত জাতীয়ভিত্তিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে এটাই ছিল প্রথম সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সর নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ, ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার (ইকনা) প্রেসিডেন্ট ড. জাহিদ বুখারী, মুসলিম আমেরিকান সোসাইটির জাস্টিস এন্ড পীচ ফেডারেশনের নির্বাহী পরিচালক ইমাম মাহদী ব্রে, নিউইয়র্কস্থ ইসলামিক লিডারশিপ কাউন্সিলের প্রধান আলামিন আব্দুল লতিফ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (ইসনা)র প্রেসিডেন্ট ইমাম মোহাম্মদ মজিদ, মুসলিম আমেরিকান সোসাইটির প্রেসিডেন্ট ড. আহমেদ ইলবেন্ডারী, ইসলামিক ফিকাহ কাউন্সিলের চেয়ারম্যান ড. মুজাম্মিল সিদ্দিকী, নর্থ আমেরিকা ইমাম ফেডারেশনের চেয়ারম্যান আল তায়েব আব্দুল ইয়েমেন, মুসলিম পাবলিক এফেয়ার্স কাউন্সিলের পরিচালক হ্যারিস তারিন, আমেরিকান মুসলিম টাস্কফোর্সের নির্বাহী পরিচালক সেলিম আকতার, মুসলিম উইমেন ইন ইসলামের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আয়শা আল আদাইয়া এবং বৃহত্তর শিকাগোস্থ কাউন্সিল অব ইসলামিক অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মুহম্মদ নাসির।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি