আমেরিকায় বাংলাদেশ সম্মেলনের ৪টি আসর আগস্টের ৩১ থেকে সেপ্টেম্বরের ১ ও ২
লাভলু আনসার,এনা, নিউইয়র্ক : আসছে লেবার ডে উইকেন্ড তথা জাতীয় শ্রম দিবসের ছুটিতে (আগস্টের ৩১ থেকে সেপ্টেম্বরের ১ ও ২) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২টি এবং বস্টন সিটিতে একটি বাংলাদেশ সম্মেলন হচ্ছে। ফ্লোরিডার মায়ামীতে অনুুষ্ঠিতব্য সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ ও প্রবাস নিয়ে আলোচনার সাথে বহুজাতিক এ বিশ্বে বাংলাদেশী পণ্যের বাজারজাত করণের বিশেষ একটি কর্মসূচি রয়েছে।
এ সম্মেলনের কনভেনর আতিকুর রহমান এনাকে জানান, মেক্সিকোসহ দক্ষিণ আমেরিকার অনেক দেশই বাংলাদেশী পণ্যের সাথে তেমন পরিচিত হতে পারেনি। আমাদের সম্মেলনের মাধ্যমে সে অভাব পূরণ করার চেষ্টা করবো। ৫২ দেশের চেম্বার অব কমার্সের সমন্বয়ে গঠিত ‘বাই নাশনাল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র প্রতিনিধিরা আসবেন এ সম্মেলনে। একইসাথে বাংলাদেশ থেকে আসবে রপ্তানী উন্নয়ন ব্যুরোর কয়েকটি প্রতিষ্ঠান। আসবেন বাংলাদেশের রপ্তানী বিশেষজ্ঞ এবং প্রবাসের বিশিষ্ট অর্থনীতিবিদরা। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। এ সম্মেলনে আমেরিকায় জন্মগ্রহণকারী প্রজন্মের জন্যেও রয়েছে বেশ কিছু কর্মসূচি। মূলধারার রাজনীতিকরাও আসবেন এখানে। বাংলাদেশে সদ্য প্রতিষ্ঠিত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কব ড. মুহম্মদ সামাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সম্মেলনের অতিথি তালিকায় রয়েছেন।
অপরদিকে একই সময়ে বস্টনের কোকো কী হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিতব্য ২৬তম নর্থ আমেরিকা বাংলদেশ কনভেনশনেও ম্যাসেচুসেট্স স্টেটের গভর্ণর ডেভাল প্যাট্রিকসহ মূলধারার বেশ কয়েকজন অংশ নেবেন বিভিন্ন পর্বে। এ সম্মেলনে সম্মানীত অতিথির তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আরেফিন সিদ্দিকী, ব্র্যাক ইউনিভার্সিটির ড. মঞ্জুর আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ বীর বিক্রম, লেখক-সাংবাদিক ইমদাদুল হক মিলন, সাবেক এমপি ও উত্তর আমেরিকায় সর্বাধিক প্রচারিত ‘ঠিকানা’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এম শাহীন, এফবিসিসিআইয়ের সাবেক চেয়ারম্য্না মীর নাসির হোসেন প্রমুখ।
বস্টনের সম্মেলনে এ প্রজন্মের প্রখ্যাত শিল্পীরাও অংশ নেবেন বলে আয়োজক কমিটির কর্মকর্তা নাহিদ নজরুল এনাকে জানিয়েছেন। তিনি বলেন, কম্যুনিটির ঐক্যবদ্ধ হওয়ার যে আতুতি বিভিন্ন পর্যায়ে প্রকাশিত হচ্ছে তারই পরিপূরক এ সম্মেলন। জানা গেছে, একই সময়ে ফ্লোরিডার ওরল্যান্ডো এবং কানাডার টরন্টোতে আরো দুটি বাংলাদেশ সম্মেলনের ব্যাপক প্রস্তুতি চলছে। প্রায় এক মিলিয়ন প্রবাসী বাংলাদেশীর কাছেই এ ৪টি সম্মেলনের পক্ষ থেকে উদাত্ত আমন্ত্রণ রয়েছে। তবে কোনটিতেই দেড় হাজারের বেশী মানুষের ধারণ ক্ষমতা নেই বলে জানা গেছে। সবকটি সম্মেলনের সাথে রয়েছে বাংলাদেশ ও প্রবাসের মিডিয়াগুলো।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests