আমেরিকা জুড়ে ওয়াল স্ট্রিটবিরোধী বিক্ষোভ,নিউইয়র্কে গণগ্রেফতার

ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়াল স্ট্রিট আন্দোলন থেকে বিক্ষোভকারীদের গণগ্রেফতার করা হয়েছে। অর্থনৈতিক বৈষম্যবিরোধী হাজার হাজার আন্দোলনকারী আমেরিকা জুড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে। বৃহষ্পতি ও শুক্রবারের বিক্ষোভ থেকে পাঁচশ’র বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে শুধু নিউ ইয়র্কে আটক হয়েছেন কমপক্ষে ২০০ জন। আন্দোলন শুরুর দুই মাস পুর্তি উপলক্ষে ব্যাপক বিক্ষোভ চলছে দেশটিতে। বৃহষ্পতিবার নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার একটি সড়ক অবরোধ করলে বিক্ষোভকারীদের উচ্ছেদে অভিযান চালায় পুলিশ। সেখানে কয়েক হাজার আন্দোলনকারী নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দেয়ার চেষ্টা চালায়। খবর রয়টার্স ও এএফপির।
জুকোটি পার্ক থেকে হটিয়ে দেওয়ার পর বিক্ষোভকারীরা বৃহস্পতিবার রাস্তায় রাস্তায় মিছিল করে। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের সময় নির্বিচার গ্রেফতার অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্রের কর্পোরেট অর্থনৈতিক কাঠামোর সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট দখলে নিয়ে আবারও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছিল আন্দোলনকারীরা। পরিকল্পনা অনুযায়ী ওয়াল স্ট্রিটের দখল নিতে না পারলেও ব্রুকলিন ব্রিজসহ নিউ ইয়র্কের বিভিন্ন রাস্তায় মিছিল করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা সংঘর্ষ হয়। ওয়াল স্ট্রিটে পুলিশ ব্যারিকেড দিয়ে ফুটপাতে আটকে রাখে বিক্ষোভকারীদের। আন্দোলনকারীরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের কর্মস্থলে যাওয়ার পথে বাধা সৃষ্টির চেষ্টা করে। জনগণের চলাচলে বাধা সৃষ্টি করায় কয়েকশ’ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চলতি বছর ১৭ সেপ্টেম্বর জুকোটি পার্ক থেকে শুরু হয় এই আন্দোলন। এরপর বিশ্বের সব বড় বড় শহরগুলোতেও কর্পোরেট অর্থনীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক কাঠামোতে শুধু বহুজাতিক কোম্পানি ও ধনীরাই সুবিধাভোগ করছে, যারা দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ। আর বাকি ৯৯ শতাংশ জনগণ এ ব্যবস্থায় বঞ্চনার শিকার হচ্ছে।ইত্তেফাক
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes