আমেরিকা প্রবাসী বালাদেশিরা আমার গান খুব পছন্দ করেন : সংগীতশিল্পী রিজিয়া পারভীন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন অনেক দিন ধরেই নতুন গান প্রকাশ থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন আমেরিকায়। বেশিরভাগ সময় এখানে থাকছেন। তবে মাঝে মধ্যেই দেশে ফেরেন। তিনি নিজের ব্যস্ততা প্রসঙ্গে বলেন, এখানে কিন্তু গান নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে আমাকে। বিভিন্ন জায়গায় শো করছি। এখানকার প্রবাসী বালাদেশিরা আমার গান খুব পছন্দ করেন। বিভিন্ন অনুষ্ঠানে গাইতে গেলে তা বুঝতে পারি। সব মিলিয়ে যখন এখানে শো করি মনে হয় সামনে যেন আমার এক টুকরো বাংলাদেশ। তারপরও নিজের দেশকে খুব মিস করি।
এদিকে এরইমধ্যে রিজিয়া কাজ শুরু করেছেন তার নতুন একক অ্যালবামের। এর কথা, সুর ও সংগীত করছেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা। তবে এই কাজটি নিয়ে তাড়াহুড়ো করতে চান না রিজিয়া। তিনি বলেন, এই সময় সবাই একটি করে গান প্রকাশ করছেন। কিন্তু তারপরও আমি অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ অ্যালবামের আবেদন অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। নচিকেতা দাদা আমার খুব প্রিয় একজন শিল্পী ও সুরকার। তিনি এরই মধ্যে কয়েকটি গান তৈরি করেছেন আমার জন্য। আরো কিছু গান করবেন। খুব শিগগিরই সেগুলোতে কণ্ঠ দেবো। আমার বিশ্বাস খুব সুন্দর কিছু গান সবাইকে উপহার দিতে পারবো। অ্যালবাম কবে নাগাদ প্রকাশের ইচ্ছে রয়েছে জানতে চাইলে রিজিয়া বলেন, আর কিছু সময় অপেক্ষা করতে বলবো আমার শ্রোতাদের। আমি নিজেও অপেক্ষায় আছি। ভালো কিছুর জন্য আসলে অপেক্ষা করতে হয়। আশা করছি, এ বছরই এটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests