Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আমেরিকা বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাচন কমিশন গঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: June 30, 2021 | 3:42 PM

https://www.facebook.com/140738015944006/videos/1192949374482170

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র নির্বাচন কমিশন গঠিত হয়েছে গত ২৮ জুন সোমবার। বর্তমান কমিটির সহ সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিনকে আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম এবং সদস্য মেহের চৌধুরীকে কমিশনের সদস্য মনোনীত করা হয়েছে। নির্বাচন কমিশন আলাপ-আলোচনার মাধ্যমে ৪ বছর মেয়াদী নতুন কমিটির নাম ঘোষণা করবে। ব্রঙ্কসের খলিল চাইনিজ পার্টি হলে অনুষ্ঠিত সংগটনের এক সভায় এ সিদ্ধান্ত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি মূল ধারার রাজনীতিক আব্দুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জামাল হোসানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রেজা আবদুল্লাহ স্বপন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সদস্য মেহের চৌধুরী, শিপু চৌধুরী, লায়েক আহমেদ, জাকির হোসেন, মোঃ ছিদ্দিকুর রহমান, শেখ আখতার হোসেন, মোঃ আবদুল হামিদ প্রমুখ।

সভায় শিগগির একটি রিভারক্রজ, ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠার আয়োজন করারও সিদ্ধান্ত গৃহীত হয়। মেহের চৌধুরীকে আহ্বায়ক, রেজা আবদুল্লাহ স্বপনকে সদস্য সচিব ও লায়েক আহমেদকে সদস্য করে এ সংক্রান্ত একটি উপ কমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন, মানুষের কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে। তারা বিগত চার বছরে দুই হাজারের বেশি কম্বল, একটি ঘর ও ১২টি টিউবওয়েল গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV