আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার পার্টি : কমিউনিটি বিনির্মাণে সাংবাদিকদের ঐক্যের আহবান
নিউইয়র্ক : নিউইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের গত ১৯ জুন অনুষ্ঠিত ইফতার পার্টিতে সাংবাদিকরা বলেছেন- প্রবাসে বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণ করেছে মিডিয়া। একটা সময় ছিল প্রতিটি প্রবাসী ছিল একা ও নিঃসঙ্গ। মিডিয়ার কল্যাণে প্রবাসীদের মধ্যে যে সেতুবন্ধন গড়ে উঠে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশি কমিউনিটির বিকাশ ও বিস্তার ঘটেছে। সাংবাদিকরা মানুষের মধ্যে সমাজবদ্ধ হবার মন্ত্রণা দেন এবং ঐক্য সৃষ্টি অনুঘটকের ভূমিকা রাখেন। তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হলে সমাজ তথা কমিউনিটিতে হতাশার জন্ম নেয়। তাই প্রবাসে
কমিউনিটি বির্নিমাণে সাংবাদিকদের বিভক্ত ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ইফতার উত্তর এক প্রাণবন্ত আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। তারা বলেন-শিক্ষক ও সাংবাদিকরা সকলের কাছে সম্মানিত। তাদের প্রতি সাধারণ মানুষের সম্মান ও আত্ম মর্যাদা ধরে রাখতে হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাও করতে হবে। লক্ষ্য রাখতে হবে সমাজের কেউ যেন অপ-সাংবাদিকতার শিকার না হন। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদক মন্ডলীর সভাপতি ও সাবেক সাংসদ এম. এম. শাহীন, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, প্রবীণ সাংবাদিক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, এটর্নী মঈন চৌধুরী ও সাপ্তাহিক জনতার কণ্ঠের সম্পাদক শামসুল আলম। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি। ইফতার গ্রহণের আগে দোয়া পরিচালনা করেন এটর্নী মঈন চৌধুরী।
ইফতার পার্টিতে অংশ নেন সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক মনজুর আহমেদ, সাপ্তাহিক বর্ণমালা পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, সাপ্তাহিক প্রবাস পত্রিকা’র প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালী উল আলম, সংগঠনের সহ-সভাপতি বেলাল আহমেদ (সম্পাদক-সাপ্তাহিক বর্তমান বাংলা ও ম্যাগাজিন জেমিনি), যুগ্ম-সম্পাদক মনজুরুল হক (টিবিএন-২৪), কোষাধ্যক্ষ মশিউর রহমান (বর্ণমালা), নির্বাহী সদস্য এবিএম সিদ্দিক (আজকাল), সদ্য প্রকাশিত সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সনজীবন কুমার সরকার, সাংবাদিক মইনুদ্দীন নাসের, সাংবাদিক মুজাহিদ আনসারী, সাংবাদিক শাহাব উদ্দিন সাগর (সম্পাদক-মুক্তি বার্তা), মোহাম্মদ জয়নাল আবেদীন (প্রথম আলো), মেহেরুন্নেছা জোবায়দা (পরিচালক টাইম টিভি), সালাউদ্দিদন আহমেদ (ইক কথা.কম), ইলিয়াস খসরু (টাইম টিভি), ইমরান আনসারী (নয়া দিগন্ত), তাওহিদা সুমি (আজকাল), নজরুল ইসলাম (আজকাল), এ হাই স্বপন (মানবজমিন), তফাজ্জল লিটন (রাইজিং বিডি), মল্লিকা খান মুনা (অন নিউজ-২৪), সাংবাদিক কনক সারোয়ার, কাউসার মুমিন (মানব জমিন), আলমগীর হোসেন (বাংলা পত্রিকা), রিয়েল স্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল