Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নয়া কমিটি : সভাপতি দর্পণ, সম্পাদক সাগর

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: November 2, 2018 | 10:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ২০১৯-২০ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে এবার বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় সভাপতি হয়েছেন দেশকন্ঠ সম্পাদক দর্পণ কবীর। সাধারণ সম্পাদক হয়েছেন আজকাল পত্রিকার নির্বাহী সম্পাদক শাহাব উদ্দিন সাগর।

এ ছাড়া সহ-সভাপতি হয়েছেন বেলাল আহমেদ (বর্তমান বাংলা), সহ সাধারণ সম্পাদক হয়েছেন তোফাজ্জল লিটন (প্রথম আলো) এবং কোষাধ্যক্ষ হয়েছেন তাপস কুমার সাহা (দেশকণ্ঠ)। নির্বাহী সদস্য হয়েছেন আবু বকর সিদ্দিক (আজকাল), শামসুল আলম (জনতার কণ্ঠ), এ হাই স্বপন (আজকাল),শাহ ফারুক (চ্যানেল আই অন লাইন) এবং মল্লিকা খান মুনা (অননিউজ ২৪ ডটকম)। তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব এই প্রথমবারের মত নির্বাচন কমিশন গঠন করে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচন করলো।
গত ১ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে প্রধান নির্বাচন কমিশনার জাকারিয়া মাসুদ জিকো, নির্বাচন কমিশনার আবু জাফর মাহমুদ, নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। নির্বাচন কমিশন যাচাই-বাছাই করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
মনোনয়ণপত্র গ্রহণকালে প্রধান নির্বাচন কমিশনার ও আজকাল পত্রিকার প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো বলেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি নজির রয়েছে। এই নজির সবসময় থাকবে বলে বিশ্বাস করি। নির্বাচন করা গণতান্ত্রিক মানসিকতার প্রকাশ। এর পক্ষে সকলকে থাকা উচিত।
নির্বাচন কমিশনের সদস্য ও কলামিষ্ট আবু জাফর মাহমুদ বলেছেন, আশা করি, সকলের সহমত এবং উদার মানসিকতার পরিচয় দিয়ে প্রেসক্লাবের কর্মকর্তারা সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবেন। নির্বাচন কমিশনের অপর সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে প্রথমবারের মত নির্বাচন প্রক্রিয়া শুরু হল। এর সঙ্গে থাকতে পেরে ভাল লাগছে। ভবিষ্যতের তারা নির্বাচন করে নেতা নির্বাচন করবেন-এই প্রত্যাশা রাখি।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ