‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র নির্বাচন ২৯ ডিসেম্বর
https://www.facebook.com/USANewsNY/videos/352945938838219/
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ২৯ ডিসেম্বর ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র নির্বাচন। ২২ ডিসেম্বর শনিবার এবিপিসির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণের সময়েই ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হলেন চ্যানেল আই-এর উত্তর আমেরিকা প্রতিনিধি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। কমিশনের অপর সদস্যরা হলেন কবি মিশুক সেলিম এবং নোঙর টিভির মহাপরিচালক জাহেদ শরিফ। দু’বছর মেয়াদি এ কমিটির সদস্য সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১১ সদস্য করা হলো এ সাধারণ সভায়। এ সময় সকলে দিপ্ত প্রত্যয়ে ঘোষণা করেন নিউইয়র্কসহ আমেরিকায় কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য অটুট রাখতে সাধ্যমত চেষ্টা চালাবেন। একইসাথে প্রবাসে সাংবাদিকদের মধ্যে অনৈক্য সৃষ্টির কারিগর হিসেবে পরিচিতদের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।
এবিপিসির সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে সম্প্রীতির আবহে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। গত দু’বছরের যাবতীয় কর্মকান্ডের ফিরিস্তি উপস্থাপনকালে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এ ক্লাবের প্রতিটি সদস্য সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। এটাই আমাদের অহংকারের মূল জায়গা। আর এ কারণে আমাদের প্রতিটি অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটিকে স্বতস্ফুর্তভাবে পাশে পেয়েছি। সংকট ও নানা সীমাবদ্ধতা সত্বেও আমরা ঐক্যবদ্ধ থেকেছি।’ এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!