আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বর্ষবরণ ১৫ এপ্রিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বাংলা বর্ষবরণ আগামী ১৫ এপ্রিল সোমবার। এদিন সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। গত শুক্রবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দর্পণ কবীর। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। উপস্থিত ছিলেন সহসভাপতি বেলাল আহমেদ, সহ সাধারণ সম্পাদক তোফাজ্জাল লিটন, কোষাধ্যক্ষ তাপস কুমার সাহা, কার্যকরি সদস্য শামসুল আলম ও এ হাই স্বপন।
সভায় সিদ্ধান্ত জানানো হয়, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব গত কয়েক বছর বাংলার্ব বিদায় অনুষ্ঠানের আয়োজন করে থাকলেও এবার বর্ষবরণ অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষে আগামী ১৫ এপ্রিল সোমবার জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া অনুষ্ঠান চলবে মধ্যরাত পর্যন্ত। অনুষ্ঠান থাকবে বাঙালীপনায় ভরপুর। এতে ক্লাবের সদস্য এবং তাদের পরিবার ছাড়া প্রেসক্লাবের শুভাকাঙ্খী বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় সংগীতশিল্পীদের সংগীতায়োজন ছাড়াও থাকবে একটি সেমিনার।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’