আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক ৩ মে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকায় পেশাজীবী সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র নতুন কমিটির অভিষেক উৎসব ৩ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৬ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সেক্রেটারি শহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে প্রস্তুতি আলোকে বক্তব্য রাখেন- ক্লাবের সহ-সভাপতি আকবর হায়দার কিরন, প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, নির্বাচন কমিশনের সদস্য জাহেদ শরিফ, ক্লাবের সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, পাবলিকেশন্স সম্পাদক শাহ ফারুক, নির্বাহী সদস্য আজিমউদ্দিন অভি, তপন চৌধুরী প্রমুখ। আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক শাহ জে চৌধুরী। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী জর্জিয়ার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন (মুজিব সেনা)-কে ক্লাবের সদস্য পদ দেয়া হয়।
এর আগে সাংগঠনিক কর্মকাণ্ডের স্বার্থে চ্যানেল আই অনলাইনের শাহ ফারুককে পাবলিকেশন্স সেক্রেটারি হিসেবে কো-অপ্ট করা হয়েছে।
অভিষেক উৎসবকে সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করতে নিজ নিজ অবস্থান থেকে কাজের অঙ্গীকার করেন উপস্থিত সকলে।
উল্লেখ্য, অভিষেক এবং ক্লাবের ১০ বছর পূর্তি উৎসব-একইসাথে জ্যাকসন হাইটসে বেলজিনো পার্টি হলে অনুষ্ঠিত হবে। এতে কমিউনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারীরাসহ মার্কিন রাজনীতিকরাও অংশ নেবেন। থাকবেন বাংলাদেশের শীর্ষ কূটনীতিকরাও।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’