আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ২০ জুলাই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হলো ১৫ জুন শনিবার।
প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নিউইয়র্কে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম। এতে সদস্যরা আগামী ২০ জুলাই প্রেসক্লাব আয়োজিত বনভোজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে প্রত্যেক সদস্য ও অতিথিকে ৫০ ডলার করে চাঁদার পরিমান ধার্য করা হয়। তবে ৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে কোন চাঁদা লাগবে না। আগামী ৭ জুলাইয়ের মধ্যে চাঁদা পরিশোধের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
এছাড়া, কার্যকরী কমিটির ৩ সভায় লাগাতারভাবে অনুপস্থিত থাকলে পরবর্তীতে সাংগঠনিক রীতি অনুসরণেও সকলে একমত পোষণ করেছেন।
সভায় ছিলেন যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের সিইও এবং প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযাদ্ধা রাশেদ আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি ভয়েস অব অ্যামেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক কানু দত্ত, প্রচার সম্পাদক চ্যানেল আই অনলাইনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শাহ ফারুক রহমান, কার্যকরী সদস্য এখন সময়ের সাংবাদিক ফারহানা চৌধুরী ও কার্যকরী সদস্য খবর ডটকমের সম্পাদক শিব্বির আহমেদ প্রমুখ। অতিথি হিসেবে ছিলেন খ্যাতনামা ফটো-সাংবাদিক নাসির আলী মামুন। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’