আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কোভিড সর্তকতামূলক সেমিনার ও বর্ষবরণ: সিডিসি’র নির্দেশনা ও সাবধানতা অবলম্বনের প্রতি গুরুত্বারোপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ২০০৮ সালে গঠিত আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে কোভিড বিষয়ক সর্তকতামূলক সেমিনার ও ২০২২ বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে ২ জানুয়ারি রোববার সন্ধ্যায়। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনজুরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের সদস্য,লেখক, সাংবাদিক ও কমিউনিটি এক্টিভিষ্টরা উপস্থিত হয়ে আলোচনায় অংশ নিয়েছেন। এসময় তারা কোভিডকালীন বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করে বর্তমান অমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় তাদের পরামর্শ তুলে ধরেন।

সংগঠনের সদস্য সাংবাদিক স্বপন হাইসহ কোভিডে আক্রান্ত হয়ে মৃতুবরণকারীদের স্মরণ করে সভায় তাদের বিদেহী আতœার শান্তি কামনা করা হয়। এখন যারা অসুস্থ্য আছেন তাদেরও দ্রুত আরোগ্য কামনা করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেছেন কিংস কাউন্টি হসপিটালের নিউরো আইসিও’র ফিজিসিয়ান এসোসিয়েট ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন বছর ২০২২কে বরণ করতে সাবধানতা অবলম্বনের প্রতি গুরুত্বারোপ করেন।

সর্তকতামূলক সেমিনার ও বর্ষবরণে বক্তব্য রাখেন,কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক এটর্নী এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, মূলধারার রাজনীতিবিদ ও জেবিবিএ’র প্রেসিডেন্ট প্রার্থী গিয়াস আহমেদ, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আসেফ বারি টুটুল, জেবিবিএ’র সাধারণ সম্পাদক প্রার্থী তারেক হাসান খান,জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি, রূপসী বাংলার’র এডিটর ইন চিফ শাহ জে চৌধুরী শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, নিউইয়র্ক বালাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, প্রেসক্লাব সদস্য বেলাল আহমেদ,তোফাজ্জল হোসেন লিটন, আবু বকর সিদ্দিক, তাপস সাহা,আব্দুল হামিদ, মল্লিকা খান মুনা,স্যামুয়েল পিনারু,এম এইচ পাহলভী , মেট্টোবাংলা সম্পাদক গোলাম মোস্তফা সংগ্রাম।
সেমিনারে বক্তারা আরো বলেন, কোভিড এমন একটি রোগ যা একে অপরের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে।বিশেষ করে সর্বশেষ অমিক্রন ভ্যারিয়েন্টের আক্রমন থেকে নিজে এবং অপরকে রক্ষা করতে হলে চাই প্রয়োজনীয় সচেতনতা। সিডিসি এবং সিটির নির্দেশনা মেনেই রোগকে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি টিকা ও মাস্ক ব্যবহার,বুষ্টার ডোজ নেয়ার প্রতিও তাগিদ দেয়া হয়। হাত ধোয়া, বাথরুম ব্যবহারের পর ক্লিন করা জরুরী একটি বিষয় বলেও আলোচনায় উঠে আসে।
বর্ষবরণ প্রসঙ্গে বক্তারা বলেন, আমাদের জীবনে ২০২১ সাল নানা চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে পার হয়েছে। আমরা অতীত থেকে ভালো অভিজ্ঞতাগুলো গ্রহণ করে আগামী দিনে এগিয়ে যাবো।
পরিশেষে ক্লাব সদস্য ও অতিথিদের মধ্যথেকে একাধিকজন গান, কৌতুক,কবিতা আবৃত্তি করে নতুন বছরকে বরণ করে নেন। সকলকে নৈশভোজের আহবান জানিয়ে সভাপতির সমাপনি বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের