আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজের পার্টি হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মীর ই ওয়াজিদ শিবলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় নব নির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার কবি মিশুক সেলিম। এই সময় নির্বাচন কমিশনের অন্যতম সদস্য জাহিদ শরিফ উপস্থিত ছিলেন।

শপথ নেয়া কর্মকর্তারা হলেন সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী, সিনিয়র সহ সভাপতি আকবর হায়দার কিরণ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, প্রচার সম্পাদক নিহার সিদ্দিকী, কার্যকরি সদস্য শহীদুল ইসলাম, মুহাম্মদ শহীদুল্লাহ, আমজাদ হোসেন। এ ছাড়াও ভার্চ্যুয়ালি শপথ গ্রহণ করেন সহ সভাপতি শিব্বির আহমেদ, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী।
শপথ গ্রহণের পূর্বে প্রধান নির্বাচন কমিশনার কবি মিশুক সেলিম বলেন, আমাদের উপর যে দায়িত্ব দেয়া হয়েছে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আমরা নির্বাচন পরিচালনা করেছি। নির্বাচন পরিচালনায় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি প্রধান নির্বাচন কমিশনার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচন কমিশনের সদস্য জাহিদ শরিফ বলেন, আমাদের ভুল বুঝার কোন কারণ নেই। কারণ আমরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন পরিচালনা করেছি। ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তি সৃষ্টিরও প্রয়োজন নেই। তিনি নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আশা করি এই কমিটি সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবেন।
বিদায়ী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন আমাদের স্বচ্ছ একটি কমিটি উপহার দিয়েছেন। তবে আমাদের এই সংগঠনের কিছু উচ্চাভিলাসী কর্মকর্তা নিজেদের কারণে সংগঠনে ভাঙ্গন সৃষ্টির চেষ্টা করছেন। আমি ৫ বছর এই সংগঠনের দায়িত্ব পালন করেছি। এই ৫ বছরে আমাদের অনেক সফলতা এবং ব্যর্থতা রয়েছে। তারপরেও বলতে পারি একটি সুন্দর মনোভাব নিয়ে এবং সৌহার্দ্য- সম্প্রীতি বজায় রেখে এই সংগঠন পরিচালনা করেছি। আজকে আমার কাছে ভাল লাগছে একটি সুন্দর পরিবেশে দায়িত্ব হস্তান্তর করছি। তিনি নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জানান।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের দায়িত্ব দেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং সকলের মতামতের ভিত্তিতে এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবার আহবান জানান। তারা বলেন, আমরা সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে সাংবাদিকদের পেশাদারিত্বে পাশাপাশি এই সংগঠনকে একটি পরিবারের সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় কার্যকরি কমিটির সদস্য পদে একজনকে কো-অপ করার সিদ্ধান্তের পাশাপাশি বর্ণাঢ্য আয়োজনে অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি