Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’র নয়া কার্যকরী কমিটির দায়িত্ব শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: January 18, 2022 | 11:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি)’র নয়া কার্যকরী কমিটি দায়িত্ব শুরু করেছে। ১৮ জানুয়ারি বিদায়ী কমিটির কাছ থেকে রেজ্যুলেশন বইসহ যাবতীয় হিসাব বুঝে নেন নয়া কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। এ সময় সেখানে ছিলেন সহ-সভাপতি তপন চৌধুরী, কোষাধ্যক্ষ জামান তপন, যুগ্ম সম্পাদক শাহ ফারুক, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন অভি, প্রচার সম্পাদক শহীদ উল্লাহ কাইছার, নির্বাহী সদস্য রাজুব ভৌমিক, ক্লাবের প্রভাবশালী সদস্য পপি চৌধুরী, আলিম খান আকাশ, মোস্তফা অনিক রাজ। ভার্চুয়ালে যোগদান করেন সহ-সভাপতি সুব্রত চৌধুরী, নির্বাহী সদস্য রাজুব ভৌমিক, সাধারণ সদস্য মোস্তফা কামাল।

ক্লাবের নথিপত্র হস্তান্তর করেন বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত প্রমুখ। উল্লেখ্য, এ দু’জনই নয়া কমিটির নির্বাহী সদস্য। এবিপিসির গঠনতন্ত্র অনুযায়ী রাশেদ আহমেদ এবং আবুল কাশেমের নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব শুরু করার সময় সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন। শীঘ্রই তারা ব্যাপক আয়োজনে অভিষেক-উৎসব করার পরিকল্পনার কথা জানান। এ সময় বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ এবং বস্টনে কর্মরত প্রতাপ চন্দ্র শীলকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
বিশেষ দুয়েকজনের কারণে যেসব সদস্য বিভ্রান্ত হয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয় ন্যায়-নিষ্ঠতার স্বার্থে তারা যেন মূলধারায় ফিরে আসেন। আর যারা ক্লাবের সদস্য ফি ফেরৎ চেয়েছেন তাদের জন্যে এবিপিসির দরজা চিরতরে বন্ধই থাকবে। কারণ, তারা এবিপিসির গঠনতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শনে কখনোই সক্ষম হননি বলে নয়া কমিটির এ সভায় সকলে মন্তব্য করেছেন। এ সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এবিপিসির সকল কার্যকরী কমিটির সভায় সাধারণ সদস্যরাও উপস্থিত হতে পারবেন। এছাড়া, সকল অনুষ্ঠানে বিশেষ সম্মানীত অতিথির আসন অলংকৃত করবেন বীর মুক্তিযোদ্ধাগণ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ