আমেরিকা সফরে এন্ড্রু কিশোর,অন্তত এক ডজন স্টেজ শোতে অংশ নিচ্ছেন
ইউএসএ নিউজ :প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে আমেরিকা সফরে এসেছেন এন্ড্রু কিশোর।এবার এখানে এক মাসেরও বেশি সময় ধরে গান করবেন অসংখ্য শ্রোতাপ্রিয় গানের এ গায়ক। এবারের সফরে অন্তত এক ডজন স্টেজ শোতে অংশ নিচ্ছেন। এর মধ্যে নিউইয়র্ক, নিউজার্সি, ওয়াশিংটন, ফ্লোরিডা, মিশিগানসহ কয়েকটি শহরে এই কনসার্টগুলো অনুষ্ঠিত হবে। আর এ অনুষ্ঠানগুলোর আয়োজন করছে সেখানকার আয়োজক প্রতিষ্ঠান ‘দেশী মিউজিক’। কিশোর জানান, এখানকার বাঙালিরা অনুষ্ঠানগুলোতে সব সময়ই ভাল সাড়া দেন। প্রবাসীদের সামনে গান করাটাও বেশ উপভোগ্য।এবার গান করার পাশাপাশি আত্মীয়-স্বজন এবং ভক্তদের বাসায়ও বেড়ানোর ইচ্ছা আছে। এ মাসের শেষ সপ্তাহে আলোচিত ফোবানা সম্মেলনে অংশ নিয়ে জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে জানান তিনি।সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030