Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আমের গায়ে চিঠি লিখে শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: June 13, 2013 | 4:41 PM

আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) : কবুতরের পায়ে চিঠি পাঠানোর দিন কবেই শেষ হয়েছে। কাগজের চিঠির দিনও প্রায় শেষ। এখন চলছে ই-মেইল আর মুঠোফোনের খুদে বার্তার যুগ। এভাবে চলতে থাকলে হাতে চিঠি লেখার দিন শেষ হতে আর সময় লাগবে না। তবে বাঘা উপজেলার দিঘা গ্রামের জাকির হোসেন চিঠি লেখার এই রীতি ধরে রাখার জন্য এক অভিনব উপায় বের করেছেন। তিনি প্রতি বছর আমের মৌসুমে চিঠি লিখে শুভেচ্ছা জানান। তবে এ চিঠি রাজা-বাদশাদের মতো রেশমি কাপড়েও নয়, কাগজেও নয়। তিনি চিঠি লেখেন আস্ত আমের গায়ে। লিখে আমটিই পাঠিয়ে দেন প্রাপকের কাছে। তিনি এর নাম দিয়েছেন ফলের শুভেচ্ছা। তিনি তার সব চিঠির প্রাপককেই লেখেন, চিঠিটা পড়া হলে আমটা কেটে খাবেন। শুভেচ্ছাসহ আস্ত একটা আম পেয়ে জাকির হোসেনের প্রিয়জনেরা খুশিই হচ্ছেন। দিঘা স্কুল ও কলেজের শিক্ষক গোলাম তোফাজ্জল কবীর মিলন জানান, জাকির হোসেন ১৪ বছর থেকে এভাবে আমের গায়ে চিঠি লিখে তার নিকটতম বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের ও এলাকার বিশিষ্ট লোকজনের কাছে পাঠান। প্রতি বছর আম বড় হওয়ার পর থেকে তিনি চিঠি লিখতে শুরু করেন। চিঠিগুলো তিনি কুরিয়ারেও পাঠান। আবার এলাকায় কোনো বিশিষ্ট মানুষ কোনো বিশেষ অনুষ্ঠানে এলেও তিনি সেখানে তার আমের চিঠি নিয়ে হাজির হন। রাজশাহী কলেজের শিক্ষার্থী সবুজ সরকার এবার জাকির হোসেনের চিঠি পেয়েছেন। এতে জাকির লিখেছেন, ‘মনে করুন, এই কাঁচা আমটি একটি সবুজ রংয়ের পতাকা। আর আমার লাল রংয়ের কালি হচ্ছে শহীদের রক্ত। হতে পারে এটি একটি লাল-সবুজের পতাকা। হতে পারে সবুজের বুকে লাল সূর্যখচিত বাংলাদেশ। বাংলাদেশ এবং লাল-সবুজের পতাকার উপমা করে এই আমের মাধ্যমে আপনাকে শুভেচ্ছা জানালাম। আমার শুভেচ্ছা নেবেন। ফলের শুভেচ্ছা দিলাম। ফুলের মতো এ উপহার শুকিয়ে যাবে না। এতে আপনার মনও ভরবে, খেলেও ভালো লাগবে।’আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV