আয়ু বাড়ে মানবসেবায়

দীর্ঘজীবী হতে কে না চায়? দীর্ঘায়ু লাভ করতে অনেকে শরীরচর্চা ও পরিমিত জীবনযাপনসহ নানা পন্থা অবলম্বন করে থাকেন। তবে বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা বলছে, আপনি যদি প্রাণ খুলে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, তাহলে আপনি দীর্ঘ আয়ু লাভ করতে পারবেন। যুক্তরাজ্যের গবেষকদের বরাত দিয়ে টাইম অনলাইনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
গবেষকদের দাবি, যারা ক্ষুধার্তকে খাদ্য দেন, মানুষের সাহায্যে এগিয়ে যান, পীড়িতদের সেবায় সময় দেন, তারা মানসিক ও শারীরিকভাবে উপকৃত হন। আত্মকেন্দ্রিক স্বভাবের বদলে পরোপকার মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে। যারা স্বেচ্ছায় মানুষের সেবায় মগ্ন থাকেন, তাদের মৃত্যুহার স্বেচ্ছাসেবকের কাজ না করা ব্যক্তিদের তুলনায় ২২ শতাংশ পর্যন্ত কম হতে পারে বলে গবেষকরা জানান।
পরোপকারের সঙ্গে দীর্ঘ আয়ু লাভের সম্পর্ক আছে। ৪০টি গবেষণার তথ্য-উপাত্ত ঘেঁটে গবেষকরা এমনটিই দাবি করেন। সম্প্রতি বিএমসি পাবলিক হেলথ সাময়িকীতে এ সম্পর্কিত গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষক সুজান রিচার্ডস এ প্রসঙ্গে বলেন, ‘স্বেচ্ছাসেবীদের ক্ষেত্রে মানসিক উন্নতি যেমন ঘটে, তেমটি শারীরিক উন্নতিও ঘটে।’
মানুষের সাহায্য-সহযোগিতা ও উপকার করে যেতে পারলেই এই সুফল পাওয়া যেতে পারে বলে জানান গবেষকরা। সবসময় অন্যের পাশে দাঁড়ালে একাকিত্ব থেকেও মুক্তি পাওয়া যায়। কারণ এতে সামাজিকতা, বন্ধুত্ব, অপরের সঙ্গে আনন্দময় সুসম্পর্ক তৈরি হয়, যেটি মানসিক ও শারীরিক সুস্থতার জন্য বেশ জরুরি।আমার দেশ

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী