Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

আয়ে হতাশ গুগল আর মাইক্রোসফট

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: July 19, 2013 | 4:02 PM

সারফেস ট্যাবলেটের বিক্রি কম হওয়ায় মাইক্রোসফটকে ভুগতে হচ্ছে                  অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে কম্পিউটার বিক্রি কমতে থাকায় বড় বড় কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানের আয় কমে গেছে। সম্প্রতি জানা গেছে, বিশ্বের বৃহত্তম দুই প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষও আয় নিয়ে হতাশ। বাজার বিশ্লেষকেরা, গুগল ও মাইক্রোসফটের আয় নিয়ে যে পূর্বাভাস দিয়েছিলেন তা পূরণ হয়নি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি। বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পূর্বাভাস অনুযায়ী আয়ের যে আশা গুগল ও মাইক্রোসফটের ছিল তা একেবারেই পূরণ হয়নি। ২০১২ সালের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে  ১৬ শতাংশ বেশি লাভ করেছে গুগল। গুগলের আয় বেড়েছে মোবাইল বিজ্ঞাপনে তাই এ ক্ষেত্রটিতে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। বছরের দ্বিতীয় প্রান্তিকে  নয় দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার লাভ করলেও বিশ্লেষকেদের পূর্বাভাসের তুলনায় তা কম। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে মাইক্রোসফট চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা করতে পেরেছে। তবে সারফেস ট্যাবলেটের বিক্রি কম হওয়ায় মাইক্রোসফটকেও ভুগতে হচ্ছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ