Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

আরবের দেশে দেশে বিক্ষোভ,সরকার বিরোধী আন্দোলন

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: April 25, 2011 | 10:56 PM

ইউএসএনিউজ ডেস্ক: বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আরববিশ্ব। দেশে দেশে সরকারবিরোধী আন্দোলনে মুখর। আন্দোলন নিবৃত্ত করতে সরকারি বাহিনী বা অনুগতরা প্রতিবাদী জনতার ওপর প্রকাশ্যে গুলি চালাচ্ছে। সিরিয়া,  ইয়েমেন, জর্ডান, ওমান, সৌদি আরব- কোথায় নেই বিক্ষোভ! সিরিয়ায় বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৯৬ জন। ইয়েমেনে বিক্ষুব্ধ জনতার কাতারে যোগ দিয়েছে সেনাবাহিনী। এ অপরাধে ইয়েমেন সরকার আটক করেছে বিপুল সংখ্যক সেনা সদস্য ও কর্মকর্তাকে। জর্ডানে আটক করা হয়েছে কমপক্ষে ১৩৬ জনকে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। ওমানে বিক্ষোভ করেছে ২০০০ এর বেশি মানুষ। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এতে আরও বলা হয়েছে, শুক্রবার ধরপাকড়ের প্রতিবাদে গতকাল ইয়েমেনিরা সারাদেশে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে কঠিন ভাষায় হুঁশিয়ারি দেয়া হলো। দেশের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাডেনে শতকরা ৯০ ভাগ দোকান, মার্কেট, স্কুল বন্ধ ছিল। রাস্তায় দেখা গেছে পায়ে হাঁটা খুব সামান্য মানুষ। এদিন তাইজ শহরেও একই অবস্থা বিরাজ করে। শুক্রবার রাজধানী সানা ও তাইজ শহরে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ’র শাসনের প্রতিবাদে রাস্তায় নেমে পড়েন হাজার হাজার মানুষ। এ সময় বিরোধীদের সঙ্গে যোগ দেয়ার অভিযোগে আটক করা হয়েছে বিপুল সংখ্যক সেনা সদস্যকে। প্রেসিডেন্ট সালেহকে ক্ষমতা হস্তান্তরে এরই মধ্যে উপসাগরীয় সহযোগিতা সংস্থা গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) একটি প্রস্তাব দেয়। এতে তাকে বলা হয়, ক্ষমতা থেকে বিদায় নেয়ার আগে তাকে তা বুঝে দিয়ে যেতে হবে বিরোধী দল থেকে মনোনীত অন্তর্বর্তীকালীন এক সরকারের হাতে। ওই সরকার দুই মাস পর নির্বাচন অনুষ্ঠান করবে। এতে প্রেসিডেন্ট সালেহকে ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর কোন দোষে অভিযুক্ত করা হবে না মর্মেও প্রতিশ্রুতি দেয়া হয়। তার আত্মীয়স্বজনের ক্ষেত্রেও একই নীতি বহাল থাকবে। তবে এ সব প্রস্তাবে এখনও সরকারের পক্ষ থেকে কোন গ্রিন সিগন্যাল আসেনি। ওদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে শুক্রবার জর্ডানের রাজধানী আম্মান থেকে আটক করা হয়েছে ১৩৬ জনকে। দেশটির সন্ত্রাসবিষয়ক স্টেট সিকিউরিটি কোর্টে তাদেরকে নেয়া হয়েছে বিচারের জন্য। দেশটির এক মুখপাত্র মোহাম্মদ খতিব বলেছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও অসন্তোষে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এর বাইরে আরও শতাধিক লোক এ ঘটনায় জড়িত। তাদেরকে আটক করার সব চেষ্টাই হচ্ছে। তদন্তে দেখা গেছে, এসব লোক তরবারি, কুঠার, ড্যাগার, লাঠি ও লোহার রড নিয়ে হামলায় নেমেছিল। তারা সরকারি  ও বেসরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করেছে। ওদিকে ওমানে বিক্ষোভ চলছে। দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহ’তে শুক্রবার ভাল বেতন কাঠামো ও অন্যান্য সংস্কার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV