আরব বিশ্বে রাজনৈতিক সুনামি চলছে, লিবিয়া তারই অংশ
ফারুক চৌধুরী: লিবিয়ায় গত দু’দিন ধরে যা হচ্ছে, তা এক কথায় খুবই সহিংস। গতকাল গাদ্দাফির ছেলে সাইফুল ইসলাম গাদ্দাফি ৪০ মিনিটের একটি বক্তব্য দিয়েছেন। তাতে তিনি জোর দিয়ে বলেছেন, লিবিয়া ইজিপ্টও না, তিউনিসিয়াও না। তার এই মন্তব্যে আমার সন্দেহ হচ্ছে, তিনি সত্য কথাই বলছেন। কারণ, তার দেশের পরিস্থিতি ইজিপ্টের চেয়েও এখন ভয়াবহ। সেখানে আমরা যে সহিংসতা দেখেছি, লিবিয়ায় তা ছাড়িয়ে গেছে। ওখানে বলা হচ্ছে, ভাড়াটে খুনি দিয়ে নৃশংস ও বর্বরোচিতভাবে জনগণকে হত্যা করা হচ্ছে। বর্তমান আরব বিশ্বে যে পরিস্থিতি বিরাজ করছে, তা স্পষ্টই রাজনৈতিক সুনামি। লিবিয়ার চলমান ঘটনাগুলো তারই প্রমাণ বহন করছে। এই সুনামি একে একে আরব বিশ্বের সবগুলো দেশে ছড়িয়ে যাবে, বিস্তৃতি ঘটবে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে সৃষ্ট সুনামির এই ঢেউ দেশগুলোতে কি পরিমাণ এবং কিভাবে আঘাত আনে তাই-ই এখন দেখার বিষয়। তবে এটা নির্ভর করবে ওই দেশগুলোর রাজনৈতিক, আর্থ-সামাজিক ও জনগোষ্ঠীর অবস্থার ওপর। আরব বিশ্বে দ্রুত এই বিবর্তন কোথায় গিয়ে শেষ হয়, তা এখনও বলা যাচ্ছে না। তবে একথা বলা যেতে পারে, দেশগুলো আর পেছনে ফিরবে না। প্রায় প্রতিটি দেশেরই কোন না কোন পরিবর্তন হবে। যত দিন যাবে, ততই এই পরিবর্তন স্পষ্ট হবে। আরব বিশ্বে দেশ পরিচালনায় জনগণের সম্পৃক্ততা মোটেও ছিল না। এখন সেখানকার প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ চাইছে দেশ পরিচালনায় সমপৃক্ত হতে। যেটা একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্ভব। অতএব, আগামীতে যে আরব বিশ্বের উদ্ভব হবে, সেটা হবে বর্তমান আরব বিশ্বের চেয়ে অনেকটাই গণতান্ত্রিক। যেখানে জনগণের প্রত্যাশা স্পষ্টভাবে প্রসফুটিত হবে। প্রতিটি দিন এই সম্ভাবনার ইঙ্গিতই বহন করছে। সুতরাং এ মুহূর্তে বলা যায়, আমরা এখন পরিবর্তিত আরব বিশ্বের প্রত্যাশা করতে পারি। সেখানকার দেশগুলোতে যা ঘটছে তার ঐতিহাসিক তাৎপর্য অপরিসীম।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030