আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাজুর মায়ের মৃত্যুতে নিউইয়র্কে শোকসভা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শাহাদত হোসেন রাজুর মায়ের মৃত্যুতে নিউইয়র্কে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটস্থ নবান্ন পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচলনা করেন মাওলানা কাজি মোজাম্মেল হক ও মাওলানা আতিকুর রহমান।
মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিরেন বিএনপির কেন্দ্রীয় নেতা বেবি নাজনীন, গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, জসিম ভূইয়া, আব্দস সবুর,মনজুর আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন সবুজ, সেলিম রেজা, বদিউল আলম বদি, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, আব্দুল বাতেন, শাহাদত হোসেন রাজু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউইয়র্ক বিএনপি নেতা রিয়াজ মাহমুদ। মিলাদ মাহফিলে বিএনপি নেতাকর্মিসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজুর মা গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশে ইন্তেকাল করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিৃবতিতে রাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল