আরিজোনা অঙ্গরাজ্যে গুলিতে মার্কিন কংগ্রেস সদস্য গুরুতর আহত:শিশুসহ নিহত ৬

আহত কংগ্রেস সদস্য গ্যাব্রিয়েল ও গ্রেফতারকৃত জেয়ার্ড লি লাফনার। ইউএসএনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এক মহিলা কংগ্রেস সদস্য গুরুতর আহত ও শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদ সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ডসের (৪০) নির্বাচনী এলাকার টাকসন শহরে এক সমাবেশে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। গিফোর্ডসের মাথা ও পায়ে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য গ্যাব্রিয়েলকে টাকসন মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানান, আহত আরও ৪ জনের জনের অবস্থাও আশঙ্কাজনক। তবে গ্যাব্রিয়েল সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশাবাদী। প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, পুরো দেশের জন্য এটি বিপর্যয়কর। তিনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইর প্রধান রবার্ট মুলারকে আরিজোনায় গিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এ হামলার পেছনে কী কারণ রয়েছে তা আমরা এখনও জানি না।
আরিজোনার পুলিশ হত্যাকারী সন্দেহে জেয়ার্ড লি লাফনার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সেখানে এফবিআইর হেফাজতে ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। লাফনার মানসিক বিকারগ্রস্ত বলে ধারণা করা হচ্ছে। এর আগে সরকারবিরোধী ভিডিও, বিভিন্ন বার্তা ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে পোস্ট করেছে সে। তার সাবেক সহপাঠীদের কয়েকজন বলেছেন, তারা নিশ্চিত লাফনার মানসিকভাবে বিপর্যস্ত। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন আরেকজনের ছবি প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি গাড়ি চালিয়ে লাফনারকে সুপার মার্কেটে নিয়ে গিয়েছিল। খবর এএফপি, বিবিসি, রয়টার্স অনলাইনের।কর্মকর্তারা জানিয়েছেন, খুনি লাফনার কংগ্রেসম্যান গিফোর্ডকে কাছে থেকে গুলি করে। লোকজন সেখানে তাকে ধরে ফেলে। এ হামলায় একজন ফেডারেল বিচারকসহ ছয় জন নিহত এবং গিফোর্ডসহ ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ক্রিস্টিনা টেলার গ্রিন নামে ওই শিশু ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার দিনে জন্ম নেয়। তার পারিবারিক সদস্যরা জানান, রাজনীতি নিয়ে গ্রিন আবেগপ্রবণ ছিল। নতুন কিছু জানার জন্যই গিফোর্ডসের সমাবেশে গিয়েছিল সে। এ ছাড়া নিহত হন গিফোর্ডসের সহকারী গ্যাব জিমেরম্যান এবং আরিজোনা ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক জন রোল।
সরকার সমর্থক বিশ্লেষকরা বলেছেন, সরকারের বিরুদ্ধে ঘৃণা জন্মায়_ এমন পরিবেশ সৃষ্টি করার জন্য এ হামলা হয়েছে। গিফোর্ডস গত ২ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ওবামার ডেমোক্রেটিক পার্টি থেকে প্রতিনিধি পরিষদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এ গুলিবর্ষণের ঘটনায় ওবামার স্বাস্থ্যসেবা সংস্কারের ওপর কংগ্রেসে আগামী সপ্তাহের ভোটাভুটি স্থগিত করা হয়েছে। স্বাস্থ্যসেবা খাতের সংস্কারের জোরালো সমর্থক গিফোর্ডস তার ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। বিরোধী রিপাবলিকান পার্টির উগ্রপন্থিদের নিয়ে গঠিত ‘টি পার্টি’ তার ওপর বেশ ক্ষুব্ধ ছিল।
বাল্টিমোরে নিহত ২: যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে রোববার গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ দু’জন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। একটি ক্লাবে সংঘর্ষ বাধলে পুলিশ আসে। সে সময় গুলিতে ওই কর্মকর্তা নিহত হন।সমকাল।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি