Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আর্জেন্টিনার একটি হোটেলের ২৪তলা থেকে পড়েও বেঁচে গেলেন এক নারী

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: January 26, 2011 | 12:18 AM

ইউএসএনিউজ ডেস্ক:আর্জেন্টিনার একটি হোটেলের ২৪তলা থেকে লাফিয়ে পড়েও বেঁচে গেলেন এক আর্জেন্টাইন নারী। সোমবার দেশটির রাজধানী বুয়েন্সআয়ার্সের শহরতলিতে এ ঘটনা ঘটে বলে জানায় সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন। খবর বিবিসি ও রয়টার্স অনলাইনের। আত্মহত্যার চেষ্টাকারী ওই নারীর বয়স ৩৩। তিনি এখন বুয়েন্সআয়ার্সের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।২৪তলা থেকে লাফিয়ে পড়ে তিনি একটি টাক্সিক্যাবের ছাদে এসে পড়েন। তার পতনের আগ মুহূর্তে ট্যাক্সি ড্রাইভার গাড়ি ছেড়ে এক পাশে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করেন। ওই নারী বুয়েন্সআয়ার্সের প্যানামিরিকানো হোটেলের ২৪তলা থেকে লাফিয়ে পড়েন। এ সময় এক পুলিশ ওই নারীকে পড়তে দেখেন।হোটেলের নিচে পার্ক করা গাড়ি থেকে ড্রাইভার মিগুয়েল কাজাল পুলিশকে ওপর দিকে তাকিয়ে থাকতে দেখে সেদিকে তাকালে পড়ন্ত নারীকে দেখতে পান।তিনি জানান, দৌড়ে গাড়ি থেকে বের হয়ে আসতে না পারলে গাড়ির ভেতর চাপা পড়ে মারা যেতে পারতেন তিনি । এ কথা বলার সময় ওই নারীর পতনের কারণে ভেঙে যাওয়া গাড়ির ছাদ ও ভাঙা উইন্ডস্ক্রিন নিয়ে মিগুয়েলের পাশেই গাড়িটি দাঁড়িয়ে ছিল বলে জানায় রয়টার্স।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV