Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা চতুর্থবারের মত বাবা হতে যাচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: September 22, 2012 | 5:46 PM

 

Details

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা চতুর্থবারের মত বাবা হতে যাচ্ছেন। গত শুক্রবার তার বান্ধবী ভেরোনিকা ওজেডা এই ব্যাপারটি নিশ্চিত করেন। ৩৪ বছর বয়স্ক ওজেডা কিউদাদ ডটকমকে বলেন, ‘আমি চার মাসের অন্তঃসত্ত্বা।’ বর্তমানে ৫১ বছর বয়সী ম্যারাডোনার দুই কন্যা ও এক ছেলে সন্তান রয়েছেন। কন্যা ডালমা (২৫ বছর) , জিয়ান্নিনা (২৩ বছর) এবং ছেলে দিয়েগো জুনিয়র (২৬ বছর)। বড় দুই কন্যা সন্তান ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লডিয়া ভিলাফেনের সন্তান। অন্যদিকে খেলোয়াড়ী জীবনে ইতালিয়ান সিরি ‘এ’র দল ন্যাপোলি’র হয়ে খেলতে গিয়ে ক্লদিয়া সিনাগ্রার সঙ্গে প্রণয়ের ফসল হচ্ছে ছেলে দিয়েগো জুনিয়র।

ম্যারাডোনার অবিশ্বাস্য  নৈপুণ্যে আর্জেন্টিনা ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপ জয় করে। এরপর ১৯৯০ সালে ফাইনালেও পৌঁছে যায় আর্জেন্টিনা। ম্যারাডোনা নানাও হয়েছেন। আর্জেন্টিনা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে খেলা তারকা স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো ম্যারাডোনার ছোট মেয়ে জিয়ান্নিনাকে বিয়ে করেন। তাদের ঘরে তিন বছরের ছেলে বেঞ্জামিনই হচ্ছেন ম্যারাডোনার নাতি। ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV