Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে : ইনকাম ট্যাক্স ফাইলিং শুরু ২০ জানুয়ারি থেকে

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: January 5, 2015 | 4:07 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০১৪ ট্যাক্স বৎসরের ট্যাক্স রিটার্ন। কোনো জরিমানা ছাড়াই ট্যাক্স ফাইল করা যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। তবে কেউ আবেদন করলে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাবে। এই আবেদন ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যাবে। সংশ্ল্ষ্টি সুত্রমতে, সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে।
আই আর এস সূত্রে জানা যায়, বিগত ২০১৩ ট্যাক্স বৎসরের ট্যাক্স রিটার্ন শুরু হয়েছিলো ২০১৪ এর ৩১ জানুয়ারী। ২০১৩ এর অক্টোবর মাসে ১৬ দিন ফেডারেল গভর্ণমেন্ট বন্ধ থাকায় এ বিলম্বের কারণ বলে জানিয়েছিলো আই আর এস।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, সহজভাবে ট্যাক্স ফাইলিং করার জন্য ট্যাক্স আইন আপডেট করার সাথে সাথে আই আর এস সিস্টেম, অ্যাপলিকেশন এবং ডাটাবেস -এই গুলো আপডেট করতে হয় প্রতি বছরই। যা ট্যাক্স প্রস্তুকারীদের ট্যাক্স প্রিপেয়ার করতে সহায়তা করে।
বাংলাদেশী আমেরিকান ইয়াকুব এ খান, সিপিএ জানান, ২০১৪ ট্যাক্স বৎসরের ট্যাক্স রিটার্ন আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। ট্যাক্স ফাইলিং করার সময় সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভূল তথ্য প্রদান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্যাক্স সিস্টেমে তথ্য গোপন করার কোন সুযোগ নেই। সংশ্লিষ্টরা সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভূল তথ্য প্রদান করছেন কিনা সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে রয়েছে বিশেষ অডিটের ব্যবস্থা। এক্ষেত্রে কোন অনিয়ম ধরা পড়লে আইআরএস এর নিকট সংশ্লিষ্টদের বড় ধরনের খেসারত গুনতে হয়। আইআরএস এর অডিট থেকে রেহাই পেতে সকলেরই সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে ট্যাক্স রিটার্ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়টি নিয়ে কারও প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন ইয়াকুব এ খান, সিপিএ : ৩৪৭-২০০-৪৭৮১।
কর্ণফুলী ইনকাম ট্যাক্স সার্ভিসেস’র কর্ণধার মোহাম্মদ হাশেম আইআরএস এর সূত্র উদ্বৃত করে বলেন, আগামী ২০ জানুয়ারি থেকে ২০১৪ ট্যাক্স বৎসরের ট্যাক্স রিটার্ন শুরু হচ্ছে। ২০১৪ ট্যাক্স বৎসরের ট্যাক্স রিটার্নে কিছু পরিবর্তন আসছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর্নড ইনকাম ক্রেডিট গত বছরের চেয়ে এবার বাড়ানো হয়েছে। ২০১৩ ট্যাক্স বৎসরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩২৫০ ডলার। এক সন্তানের ক্ষেত্রে ২০১৪ ট্যাক্স বৎসরে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৩৩০৫ ডলার।
২০১৩ ট্যাক্স বৎসরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫৩৭২ ডলার। এবছর দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৫৪৬০ ডলার।
২০১৩ ট্যাক্স বৎসরে তিন সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬০৪৪ ডলার। চলতি বছর তিন সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৬১৪৩ ডলার।
তিনি জানান, লোভের বশবর্তী হয়ে অধিক অর্থ প্রাপ্তির প্রত্যাশায় ট্যাক্স ফাইলিংয়ের সময় ভুল তথ্য পরিবেশন করা উচিত না। কেননা ভুল তথ্য পরিবেশনের বিষয়টি অডিটে ধরা পড়লে চরম মূল্য দিতে হতে পারে। এজন্য সংশ্লিষ্টদের অতিরিক্ত অর্থ ফেরত, ইন্টারেস্টসহ জরিমানা ইত্যাদি করতে পারে। এ বিষয়ে কারও প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন মোহাম্মদ হাশেম : ৯১৭-৮২১-৪৮৩৭

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ