আর্মেনীয় ‘জেনোসাইড’ স্বীকৃতি প্রদানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র’র অভিনন্দন
People lay flowers at the Tsitsernakaberd Memorial, on April 24, 2015 in Yerevan, as part of the Armenian genocide centenary commemoration. Armenians on April 24 marked the centenary of the massacre of up to 1.5 million of their kin by Ottoman forces as France called on Turkey to recognise the 1915 slaughter as genocide. AFP PHOTO / KIRILL KUDRYAVTSEV (Photo credit should read KIRILL KUDRYAVTSEV/AFP via Getty Images)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: আর্মেনীয় ‘জেনোসাইড’ স্বীকৃতি প্রদানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর ও সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধূরী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অটোমান সাম্রাজ্যের সময় ১৯১৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত ১৫ লাখের বেশি আর্মেনীয়কে হত্যা করা হয়। আটোমান বাহিনীর হাতে বিপুল সংখ্যক আর্মেনীয়র মৃত্যুর ঘটনাকে ‘জেনোসাইড’ হিসেবে ২৪ শে এপ্রিল স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রেসিডেন্ট জো বাইডেনের এই ঐতিহাসিক সিন্ধান্ত হিসেবে অভিহিত করে একই সাথে ১৯৭১ সালে পাকিস্থান হানাদার বাহিনীর হাতে নির্মম ও বর্বরোচিত ভাবে ৩০ লক্ষ নিরিহ মানুষের হত্যা ও ২-৪ লাখ নারীর উপর ধর্ষণ ও নির্যাতন ঘটনাকে ‘জেনোসাইড’ হিসেবে স্বীকৃতির দাবী জানান হয়। বাংলাদেশ রাষ্ট্রকেও একাত্তরের ‘জেনোসাইড’ এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আর্মেনীয়দের ন্যায় কার্যকর পদক্ষেপ গ্রহনের আবেদন জানান হয়।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের