আর প্রেসিডেন্ট প্রার্থী হবেন না হিলারি,আইন পেশায় ফিরে যাবেন

ইউএসএনিউজ ডেস্ক: প্রেসিডেন্ট পদে আর লড়বেন না বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই সরকারি পদে তার শেষ অবস্থান। বর্তমান দায়িত্ব পালন শেষে আইন পেশায় ফিরে যাবেন, নারীদের আইনি সহায়তার কাজে নিজেকে নিয়োজিত করবেন বলে জানান তিনি। হিলারি এখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান বলে এক প্রশ্নের জবাবে বাহরাইনে শিক্ষার্থীদের উদ্দেশে হাসিমুখে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্স অনলাইনের।
হিলারি বলেন, ‘না, আমি চাই না। আমি মনে করি, পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই সরকারি পদে আমার শেষ অবস্থান। এই দায়িত্ব পালন শেষে আমি আইন পেশায় ফিরে যাব। বিশেষ করে নারী ও শিশুদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে কাজ করব।’ দুই দশক ধরে ডেমোক্র্যাট পরিমণ্ডলে হিলারি প্রভাবশালী ব্যক্তিত্ব। এই প্রথমবারের মতো তিনি সরাসরি সরকারি কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বললেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ভরাডুবির পর আগামীতে হিলারির প্রেসিডেন্ট পদে প্রার্থিতার বিষয়টি জোরেশোরে উচ্চারিত হচ্ছিল। ওবামা প্রশাসনের দু’বছরের শাসন আমলের মূল্যায়নে মধ্যবর্তী নির্বাচনকে অনেকে ‘জনরায়’ বলে অভিহিত করেছে। ২০১১ সালের কোনো এক সময় রবার্ট গেটস মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বলে আভাস দিয়েছেন। হিলারিকে গেটসের স্থলাভিষিক্ত করার একটি সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। কিন্তু হিলারি এ বিষয়েও আগ্রহী নন বলে জানান। সাবেক এই ফার্স্ট লেডি নিউইয়র্ক থেকে সিনেটরও নির্বাচিত হয়েছেন। পেশাগত জীবনে সব দায়িত্বই উপভোগ করেছেন জানালেও শুরুর দিকে নারী ও শিশুদের পক্ষে আইনজীবী হিসেবে যে দায়িত্ব পালন করেছেন, সেটিই সবচেয়ে উপভোগ্য ছিল বলে জানান হিলারি। তিনি বলেন, ‘বিশ্বের অনেক স্থানে এখনও নারীদের ওপর যা হচ্ছে, তা সত্যিই করুণ, ভয়াবহ। আমি সত্যিই ভাগ্যবান_ এমন পিতা-মাতা পেয়েছি। আমার শিক্ষার সুযোগের জন্যও আমি ভাগ্যবান। এসব সুযোগ আমি পেয়েছি। এখন অন্যদের জীবন যেন উন্নত হয়, এ জন্য কাজ করতেই আমার ভালো লাগবে।’ প্রেসিডেন্টের দায়িত্বকে অনেক কঠিন মন্তব্য করে তিনি বলেন, প্রত্যেক প্রেসিডেন্ট যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন তারা দেখতে কেমন থাকেন, তা যদি লক্ষ্য করেন, দেখবেন অতি দ্রুত তাদের চুল পেকে গেছে। এটি এমনই এক কঠিন দায়িত্ব।এখন ওবামাই তার সর্বশেষ উদাহরণ উলেল্গখ করে হিলারি মন্তব্য করেন, তার (ওবামা) চুল বাদামি হয়ে যাচ্ছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes