Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আলোচনায় ফের মনিকা লিউনস্কি

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: February 12, 2012 | 5:33 PM

বিল ক্লিনটন     মনিকা লিউনস্কিবিল ক্লিনটন     মনিকা লিউনস্কি

ডেস্ক: মনিকা লিউনস্কিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জীবনে এক রকম ঝড় বয়ে গেছে। এ খবর পুরনো। কিন্তু সেই কেলেঙ্কারির খবর নতুন করে আলোচনায় আসছে। এর কারণ, বিল ক্লিনটনের পুরনো কয়েকজন সহযোগী ওই সম্পর্ক নিয়ে নতুন করে খোলামেলা কথা বলেছেন। তা ধারণ করে বানানো হয়েছে একটি প্রামাণ্যচিত্র। তা দুই পর্বে আগামী ২০শে ফেব্রুয়ারি প্রচার হওয়ার কথা রয়েছে বৃটেন ও যুক্তরাষ্ট্রে। লন্ডনের দ্য ডেইলি টেলিগ্রাফকে উদ্ধৃত করে গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।  এতে বলা হয়, মনিকা লিউনস্কির সঙ্গে যৌন সম্পর্কের খবরে ১৯৯৮ সালে বিল ক্লিনটনের ক্ষমতা যায় যায় অবস্থা। তারপর তাকে অভিসংশনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পান বিল ক্লিনটন। তারপর এতদিন তা নিয়ে আর তেমন কোন রা হয়নি। কিন্তু প্রচারিতব্য ওই প্রামাণ্যচিত্রে বিল ক্লিটনের সাবেক আইন উপদেষ্টা ডিক মরিস, আইন বিশেষজ্ঞ কেন গোর্মলি, রাজনৈতিক সহায়ক বেটসি রাইট ও মারলা ক্রেইডার এবার নতুন করে সেই যৌন কেলেঙ্কারির বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে ডিক মরিস বলেছেন- একদিন বিল ক্লিনটন আমাকে বললেন, হোয়াইট হাউসে পা রাখার পর আমাকে আমার শরীরটিকে নিয়ন্ত্রণে নিতে হয়েছে। কিন্তু (তখনকার) ২৩ বছর বয়সী ইন্টার্ন মনিকা লিউনস্কির বিষয়ে আমি ভীষণ দুর্বল হয়ে পড়েছিলাম। সমস্যায় পড়ার মতো তার সঙ্গে অনেক কিছুই আমি করেছি। কেন গোর্মলি বলেছেন- তারা দু’জন প্রথম দেখা থেকেই সমস্যায় পড়ে যান। ওদিকে আরাকানসাসে গভর্নর নির্বাচনী প্রচারণার সময় ক্লিনটনের সঙ্গে দিনে বেশ কিছু নারী সাক্ষাৎ করতে আসতেন। তাদের সিরিয়াল নির্ধারণ করা অনেকটা কষ্ট হয়ে যেতো। আরাকানসাসে বিল ক্লিনটনের সঙ্গে কাজ করেছেন মারলা ক্রেইডার। তার সঙ্গেও বিল ক্লিনটনের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন। তিনি বলেছেন, তাকে দেখলেই নারীরা গলে যেতেন। যেন মধুতে মৌমাছি উড়ে বসা। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV