‘আল্লাহ হুমায়ূনকে আখেরাতেও সেই সম্মান দিও’- ছেলের সমাধিতে মা

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবরে মিশিয়ে দেয়া হলো তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ ফয়েজুর রহমানের কবরের মাটি। হুমায়ূন আহমেদের সমাধিতে এ মাটি মিশিয়ে দিলেন হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। গত ২৪ জুলাই গাজীপুরের নুহাশ পল্লীতে ছেলেকে সমাধিস্থ করার পর গতকালই প্রথম পুত্রের কবর জিয়ারত করে গেলেন মা আয়েশা ফয়েজ। এ সময় আয়েশা ফয়েজের সঙ্গে ছিলেন তার বোন রিজিয়া খানম, মেয়ে সুফিয়া হায়দার ও তার স্বামী আপেল হায়দার, মেয়ে রোকসানা আহমেদ, ছেলে আহসান হাবীব প্রমুখ।
ছেলের কবর জিয়ারত করার পর ছেলের কবরের পাশে নুহাশ পল্লীতে একটি তালিপাম গাছের চারাও রোপণ করেন মা আয়েশা ফয়েজ। জিয়ারতের পর মা আয়েশা ফয়েজসহ পরিবারের সদস্যরা বাগান বাড়ি ঘুরে দেখেন ও কর্মচারীদের খোঁজ-খবর নেন।
প্রয়াত সন্তানের কল্যাণ কামনায় আল্লাহর কাছে আকুতিও জানাচ্ছিলেন মা আয়েশা ফয়েজ। তিনি ছেলের কবরের মাটিতে বার বার হাত বুলাচ্ছিলেন এবং কিছু সময় কবরের পাশে কুরআন তেলাওয়াত করেন। এ সময় মা আয়েশা ফয়েজ অশ্রুসিক্ত হয়ে পড়েন।
আয়েশা ফয়েজ যখন কুরআন তিলাওয়াত করছিলেন, তখন পরিবারের অন্য সদস্যরা বাবা ফয়েজুর রহমানের কবরের মাটি হুমায়ূন আহমেদের সমাধির ওপর ছড়িয়ে দেন। এই মাটি পিরোজপুরে হুমায়ূন আহমেদের বাবার কবরস্থান থেকে আনা হয়। একাত্তরে পিরোজপুরে পুলিশ কর্মকর্তা থাকাকালে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন ফয়েজুর রহমান। পরে পাকিস্তানি সৈন্যরা তাকে হত্যা করে। ছেলের কবর জিয়ারত করে বিকালে আয়েশা ফয়েজ ও তার পরিবারের লোকজন ঢাকার উদ্দেশ্যে নুহাশ পল্লী ত্যাগ করেন।ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests