Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আসছে বাংলাদেশী জাতীয়তাবাদের জ্ঞানভান্ডার অনলাইন গ্রন্থাগার “জিয়া লাইব্রেরী ডট কম”

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: May 11, 2011 | 10:48 PM

 পিবিসি ২৪ : মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে ও নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শীঘ্রই আসছে জিয়া লাইব্রেরী ডট কম।  স্বাধীনতার ৪০ বছরের মধ্যেই শুরু হয়ে গেছে ইতিহাস বিকৃতি। ক্ষমতার পালা বদলে একেক সময় একেক রকম করে নতুন প্রজন্মর কাছে ইতিহাস তুলে ধরা হচ্ছে। ফলে আসল ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে আমাদের নতুন প্রজন্ম। ১৯৭১ সনে যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ নামক একটি দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সময়ের বিবর্তনে অনেকেই তাদের ভুলে যেতে বসেছে।১৯৭১ সালের জাতির সেই ক্রান্তিকালে রাজনৈতিক নেতাদের ব্যর্থতা ও পলায়নের প্রেক্ষাপটে জাতি যখন দিশেহারা। কালুরঘাট বেতার কেন্দ্রের সেই ছোট্ট একটি ঘোষণা, “আমি মেজর জিয়া বলছি….” আহবান শুনে যারা স্বাধীন দেশ শত্রুমুক্ত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই জিয়া লাইব্রেরী ডট কমের যাত্রা শুরু হতে যাচ্ছে। বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় নির্ভর করে যে সকল লেখক বিভিন্ন সময়ে ইতিহাস, গদ্য, কবিতা, প্রবন্ধ, প্রতিবেদন, বই, অডিও, ভিডিও ইত্যাদি প্রকাশ করেছেন তারই সঙ্কলনে আসছে অনলাইন গ্রন্থাগার। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশীদের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি পৌঁছে দেয়াই জিয়া লাইব্রেরীর লক্ষ্য।জিয়া লাইব্রেরীর নিজস্ব কোন সংবাদদাতা বা লেখক নেই। সমাজের মুক্ত চিন্তার মানুষেরাই এর লেখক, পাঠক ও শুভাকাঙ্ক্ষী। জনাব শামসুল আলমের সম্পাদনায় প্রকাশিত জিয়া লাইব্রেরীর সার্বিক সহযোগিতায় রয়েছেন আশিক ইসলাম। তারা দুজনেই জিয়া পরিবারের সাথে ঘনিষ্টভাবে সম্পর্কিত। প্রধান সম্পাদক শামসুল আলম বর্তমানে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। সমসাময়িক বাংলাদেশ ও ইতিহাস নির্ভর গবেষনায় ইতোমধ্যেই তিনি নিজস্ব একটি অবস্থান তৈরী করে নিয়েছেন।  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘকাল কাজ করার সুবাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে রয়েছে তাঁর সম্যক জ্ঞান।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অফুরন্ত ভালবাসা ও শ্রদ্ধা নিয়ে মতিউর রহমান লিটুর সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে জিয়া লাইব্রেরী ডট কম। একাধিক ভাষায় প্রকাশিত জিয়া লাইব্রেরীতে থাকছে জিয়াউর রহমান, বিএনপি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ আরো বেশ কয়েকটি ওয়েবসাইট। থাকছে বিএনপি ব্লগ – সকল শ্রেনীর পাঠক ও ব্যবহারকারীরা লগ ইন করে তাদের মতামত দিতে পারবেন। লিখতে পারবেন তাদের মনের কথা। জিয়া লাইব্রেরী তৈরীতে পৃষ্ঠপোষকতা করছেন পটুয়াখালী জেলা বিএনপি নেতা আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার। মোট চারজন প্রোগ্রামারের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে সহসাই প্রকাশিত হতে যাচ্ছে জিয়া লাইব্রেরি ডট কম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV