আসছে বিশ্বের সর্ববৃহত্ বাস!
অচিরেই পথে নামছে বিশ্বের সবচেয়ে বড় বাস। খুব শিগগিরই জার্মানির পথেঘাটে দেখা মিলবে এই বাসের। ১০১ ফুট লম্বা বাসটিতে আসন সংখ্যা ২৫৬টি। এটি তৈরি করেছে জার্মানির ফ্রনহোফার ইনস্টিটিউট ফর ট্রাফিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম নামে একটি প্রতিষ্ঠান। জানা যায়, লম্বা এই বাসটিকে চালানোর সুবিধার্থে এতে ট্রেন ড্রাইভিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পুরোপুরি পরিবেশবান্ধব এই বাসটি চালাতে কোনো ফুয়েলের প্রয়োজন হবে না। বরং বৈদ্যুতিক শক্তি ব্যবহার করেই চালানো যাবে এই বিশাল বাসটি। এরই মধ্যে চীনের বেইজিং ও সাংহাই থেকে এই বাস কেনার জন্য আবেদন করা হয়েছে। তবে এত সস্তাতেই বিকোচ্ছে না বাসটি। এর প্রস্তুতকারক কোম্পানি প্রতিটি বাসের দাম নির্ধারণ করেছে পাক্কা এক কোটি পাউন্ড।মেইল/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’